টাঙ্গাইলে ২৪ ঘণ্টার মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল
বাবাকে হত্যার অভিযোগে করা মামলা ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত শেষে রোববার (১ আগস্ট) ছেলের নামে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে টাঙ্গাইল সদর থানা পুলিশ এ তথ্য জানায়। অভিযুক্ত যুবকের নাম লুৎফর রহমান (৩০)। তিনি সদর উপজেলার ভিতর শিমুল গ্রামের কদ্দুস প্রামাণিকের (৬৫) ছেলে। লুৎফর পেশায় অটোরিকসাচালক।
লুৎফরকে আসামি করে তার বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে গত শনিবার বিকেল সাড়ে ৪টায় টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় লুৎফরের বিরুদ্ধে তার বাবা কদ্দুস প্রামাণিককে হত্যার অভিযোগ আনা হয়।
মামলার অভিযোগে বাদী নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে কদ্দুস প্রামাণিকের সঙ্গে ছোট ছেলে লুৎফরের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে লুৎফর ঘরের ভেতর থেকে ধারালো দা এনে তার বাবার কপালে একটি ও মাথার পেছনে দুটি কোপ দিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কদ্দুস প্রামাণিকের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। শনিবার বিকেল সাড়ে ৪টায় মামলার পর পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের তত্ত্বাবধানে দ্রুত মামলার তদন্তকাজ সম্পন্ন করে অভিযোগপত্র দেয়ার প্রক্রিয়া শুরু হয়। গ্রেপ্তারকৃত আসামি লুৎফর জিজ্ঞাসাবাদে তার বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন।
রোববার সকালে লুৎফরকে টাঙ্গাইল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব। সেখানে লুৎফর তার বাবা কদ্দুস প্রামাণিককে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত শেষে ১ আগস্ট দুপুর আড়াইটায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ১৪ জনকে সাক্ষী করা হয়েছে।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied