খাদ্য সংকট মোকাবেলায় কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিতে হবেঃ নারায়ন চন্দ্র চন্দ
সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, বিশ্ব জুড়ে খাদ্য সংকট চলছে। বিরুপ পরিস্থিতিতে বৈশ্বিক জলাবায়ু এর ফলে কৃষি উৎপাদন চরম ভাবে ব্যাহত হচ্ছে। সংকটময় ওই পরিস্থিতি সামাল দিতে দেশের কৃষিকাজকে এগিয়ে নিতে সকলকে তৎপর হতে হবে। খাদ্যশষ্য উৎপাদন বাড়াতে কৃষি কাজে মনোযোগী হয়ে চলমান সংকট সমাধান করতে হবে। বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করতে সব সময় দেশের মানুষের পাশে আছেন। সরকার কৃষি, মৎস্য ও প্রানী সম্পদ খাতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে আসছে । আজ শুক্রবার সকাল ১১ টায় ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে স্থানীয় অফিসার্স ক্লাব মিলনায়তনে ২২-২৩ অর্থ বছরের খরপি -২ এর আওতায় মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের (উফশী) জাতের বীজ উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, এসওপিপিও পরানজয় মন্ডল, উপ সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস সহ সকল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগন । এরপর তিনি অসহায়- দুস্থ এবং অসুস্থদের মাঝে দেশরত্ন শেখ হাসিনার ত্রাণ তহবিলের ১০ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন ।
এমএসএম / এমএসএম
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন
বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা
গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা