হরিরামপুরে মমতাজ-সাইদুর দ্বন্দ চরমে, হত্যা পরিকল্পনার অভিযোগ চেয়ারম্যানের
মানিকগঞ্জের হরিরামপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান।
সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে আমি সভাপতি প্রার্থী হই। এ নির্বাচনকে কেন্দ্র করে এমপি মমতাজ বেগমের লোকজন ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের মারধর করে। এমপি মহোদয় যদি বলতেন তিনি সভাপতি হবেন তাহলে সেখানে আমি নির্বাচনে যাইতাম না। সেই নির্বাচনে বিনা কারণে তারা প্রকাশ্যে মারধর করেন এক অভিবাবক সদস্যকে। আমি কখনো এমপির বিরোধিতা করি নাই, দুবার তার পক্ষে নির্বাচন করেছি। যখন থেকে আমি এমপি নির্বাচন করার ঘোষণা দেই তখন থেকে আমার সাথে যারা থাকেন বিশেষ করে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের এমপি মমতাজ বেগমের লোকজন মারধর করছেন। সম্প্রতি সরকার পদ্মা নদীর বালু মহাল ইজারা দিলে সর্বোচ্চ দরে আমি ইজারা পাই। তখন এমপির একজন পিএস এবং আবিদ নামের একজন ও টেন্ডার জমা দেন। আমি ইজারা পেলে এমপির লোকজন বালু মহালের বিরোধিতা করে আমাকে হেয় করছে, আমার লোকজনকে হুমকি ধামকিসহ মারধর করছে। ধুলসুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী কালামকে রক্তাক্ত করলো, তার সিসিটিভি ফুটেজ আছে, কালামকে আবার মামলার আসামি করলো, অথচ গাজী কালাম মামলা দিলে এমপির নির্দেশে মামলা নিলো না থানার ওসি।আমার ছেলের নামে মিথ্যা চাঁদা বাজির মামলা দিল। আমার লোকজনের বিরুদ্ধে তিনটি মামলা দিলো এমপির লোকজন। এমপি বিএনপির লোকজন নিয়ে রাজনীতি করছে। এমপি অনুসারী ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান ছাত্রদল থেকে এসেছে। আমি ৪০ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। আমার যদি কোন ক্ষতি হয় তাহলে এমপি মমতাজ বেগমই দায়ী থাকবেন।
সংবাদ সম্মেলনে গাজী কালাম বলেন, আমি উপজেলা চত্বরে আসামাত্র এমপি অনুসারী ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমানের নেতৃত্ব ১৫-২০ জন আমাকে রক্তাক্ত করেছে। আমি হামলায় আহত হলাম, আবার আমিই মামলার আসামি হলাম।মুঠোফোনে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান বলেন, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমাদের এমপি কোন সন্ত্রাসী বাহিনী পালেনা। আমরা কাউকে হামলা করিনি। উপজেলা চেয়ারম্যান তার ছেলেসহ লোকজন সন্ত্রাসী কর্মকান্ড করছে। আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিকলীগের নেতাকর্মীদের মারধর করছেন। চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে চাঁদা বাজির মামলাও হয়েছে। আমরা হরিরামপুরে শান্তি চাই। বালু মহালের নির্দিস্ট জায়গার বাইরে মাটি কাটছে চেয়ারম্যান। আমরা বালু মহালের বিরোধিতা করিনি, বেরি বাঁধ হুমকিতে পরবে বলে বালু মহাল নিয়ে কথা বলেছি।
মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেন, আমি উন্নয়নের রাজনীতি করি। আমি শিল্পী মানুষ, কাউকে ধমকও দেইনি। কোনদিন সন্ত্রাসের রাজনীতি করিনি। আমার কোন সন্ত্রাস বাহিনী নেই। দেওয়ান সাইদুর কি করেন, তা এলাকার জনগন জানে। তার লোকজন আওয়ামীলীগের লোকজনকে মারধর করে। নদীরক্ষা বাধ ঘেষে বালু কাটা বন্ধে তিনি ডিও লেটার দিয়েছেন। হরিরামপুরে আইনশৃঙ্খলা অবনতির জন্য দেওয়ান সাইদুর রহমানই দায়ী।
মামলার বিষয়ে জানতে হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্যকে বার বার মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।হরিরামপুরে সর্বস্তরের জনগণ ও ক্ষতিগ্রস্ত পরিবার ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার লিয়াকত আলী, বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী তারেক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার