ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালী পৌরসভার সংলগ্ন লেকে স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ১২:৩৪
পটুয়াখালী পৌরসভার সংলগ্ন লেকে এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩জুন) বেলা আড়াইটার দিকে জয়ন্ত শাহা (১৫) নামের ওই শিক্ষার্থীকে পটুয়াখালী পৌরসভা সংলগ্ন লেক থেকে উদ্ধার করে হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সঠিক কারন জানা না গেলেও পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।
 
মৃত জয়ন্ত শাহা নতুন পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার এলাকার যাদব শাহার ছেলে ও সরকারি জুবলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।জয়ন্তর বন্ধু বাপ্পি পাল জানায়, সে আর তার অর্ঘ্য নামের এক বন্ধু লেকে গিয়েছিলো গোসল করতে। সেখানে গিয়ে দেখে অরিজিৎ নামের একটি ছেলে ঘাটে বসে আছে। সে বলে বাপ্পি মামা ও অর্ঘ্য দাদা গোসল করতে আসো। এরপর তারা দুজন গোসল করতে যায়। বাপ্পি সাতার জানে না তাই হাঁটু সমান পানিতেই সে দাড়িয়ে পানি ছিটাতে ছিলো। পরে তারা সেখানে জয়ন্তকে দেখতে পায়। জয়ন্ত পানি থেকে উপরে উঠে আবারো পানিতে নেমে লেকে থাকা প্লাস্টিক ড্রামের নৌকা আনতে যায়। পরে নৌকাটি নিয়ে এসে তাদেরকে উঠতে বললে বাপ্পি সেটাতে উঠতে রাজি হয় না। কিন্তু অর্ঘ্য ও অরিজিৎ সেটাতে উঠে। কিছুক্ষণ পর প্রিতম নামের একটি ছেলে সবাইকে ডেকে বলে জয়ন্ত ডুবে গেছে। এই কথা শুনে বাপ্পি আশেপাশে থাকা লোকজন ডাকাডাকি করতে থাকে। সেই ডাকাডাকি শুনে লেকরোড এলাকার স্থানীয় হাসিব নামের একটি ছেলে জয়ন্তকে পানি থেকে উপরে নিয়ে আসে।
 
জয়ন্তকে পানি থেকে উপরে নিয়ে আসা হাসিব নামের সেই ছেলেটি বলে, আমি কয়েকটি ছেলের ডাকাডাকি শুনে মোবাইলটা রেখে পানিতে ঝাঁপ দিয়ে জয়ন্তকে উপরে নিয়ে আসি। পরে একটি রিক্সা করে হাসপাতাল নিয়ে আসি। জয়ন্তর ফুফা সুভাষ চন্দ্র শাহা বলেন , আমার কাছে জয়ন্তর মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছে না। আমরা থানায় মৌখিক অভিযোগ দিয়েছি এখন লিখিত অভিযোগ দেবো।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী লেক থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত