হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় ৪৭ টি গরুসহ ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সুত্রকান্দি এলাকায় সকাল ১০ টার দিকে ট্রলার ডুবির ঘটনায় দুপুর ১ টা পর্যন্ত ১৯ টি গরু উদ্ধার হয়েছে বলে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপক গাজী জানিয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ও হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য, ফায়ার সার্ভিসসহ ডুবুরী দলের মোট ১৩ জন এসময় ইউএনও শাহরিয়ার রহমান জানান, ১৯ টি গরু উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি। সিরাজগঞ্জের চৌহলি থেকে ট্রলারে করে নারায়নগঞ্জের মোগড়াপাড়া হাটে যাচ্ছিলেন গরু খামারি ও ব্যবসায়ীরা। হরিরামপুরে কাঞ্চনপুর ইউনিয়নের শুত্রকান্দি এলাকায় পদ্মায় এ ঘটনা ঘটে।
খামারি লাল মিয়া জানান, তার ২ টা গরু ছিল। একটিও উদ্ধার করতে পারেননি। আমি পথের ফকির হয়ে গেলাম।আবদুল্লাহ জানান, ৪ টি গরু নিয়ে নারায়নগঞ্জ যাচ্ছিলেন। ১ টা গরুর বাধন কাটায় সেটা উদ্ধার হয়েছে। তিনটি গরু উদ্ধার হয়নি।ফজলু জানান, ৩ টা গরু ছিল। ১ টা উঠিয়েছেন।জমির উদ্দীন জানান, ৮ টা গরু ছিল, ১ টাও উদ্ধার করতে পারেননি। উজ্জল মুনসী জানান, ২ টা গরু ছিল। ১ টা উদ্ধার হয়েছে। খালেক বেপারি জানান,- ৯ টা গরু ছিল, ২ টা পেয়েছেন। বাহাদুরপুর এলাকায় একটা আছে স্থদনীররা দেয়নি। ট্রলার মালিক ফারুক বলেন, আগা নৌকা সরাসরি ডুবে গেছে। কাত হয়নি। ট্রলারের নিচে ফেটে যেতে পারে। কিভাবে যে কি হয়ে গেল।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য