ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বৃদ্ধি


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ২৪-৬-২০২৩ দুপুর ২:৩০
গত সপ্তাহের টানা কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে বেড়েছে কিছুটা পানির পরিমাণ। এতে দেশের একমাত্র কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কিছুটা বৃদ্ধি পেয়েছে। পূর্বে বিদ্যুৎ কেন্দ্রের একটি মাত্র ইউনিট চালু থাকলেও বর্তমানে হ্রদে পানি বৃদ্ধির ফলে কেন্দ্রের দুইটি ইউনিট চালু করে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। 
 
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি মাত্র ইউনিট দিয়ে মাত্র ২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। কিন্তু গত এক সপ্তাহ ধরে পার্বত্য এলাকায় বৃষ্টিপাত হওয়ায় উৎপাদনের পরিমাণ কিছুটা বাড়িয়ে ৩০-৩৫ মেগাওয়াটে উন্নীত করা হয়েছে। বর্তমানে দুটি ইউনিট চালুর মাধ্যমে মোট ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। বৃষ্টিপাত নিয়মিত হলে ধীরে ধীরে বাকি ইউনিটগুলো চালুর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদনের লক্ষ্য রয়েছে বলে কেন্দ্রসূত্রে জানা গেছে।
 
এবিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদের পানি উপর নির্ভরশীল এই বিদ্যুৎকেন্দ্রটি গত ১ মাস পূর্বেও পানি সংকটে উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে চলে এসেছিলো। এতে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে দৈনিক ২৫ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। তবে গত সপ্তাহের কয়েকদিনের বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হ্রদে পানির পরিমাণ কিছুটা বেড়েছে। যার ফলে বর্তমানে ১নং এবং ২নং ইউনিট দিয়ে দৈনিক ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাশাপাশি এইভাবে যদি বৃষ্টিপাত নিয়মিত চলমান থাকে এবং হ্রদের পানি বাড়ে তবে আরো ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব বলে তিনি জানান।
 
এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী (২৪ জুন) শনিবার সকাল ৮টা পর্যন্ত রুলকার্ভ অনুয়ায়ী কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮২ দশমিক ১১ এমএসএল। কিন্তু বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রয়েছে ৭৫ দশমিক ৩২ এমএসএল।
 
প্রসঙ্গত, দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি ৫ টি ইউনিটের মাধ্যমে ২৪২ মেগওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এ প্রকল্প থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় মাত্র ৪০ পয়সা।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক