চৌদ্দগ্রামে অটোচালকের লাশ উদ্ধার
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে হায়দার পুল সংলগ্ন চট্টগ্রামমুখি লেনে রাস্তার পূর্ব পাশের ডোবা থেকে শিমুল (১৩) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত শিমুল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের সুমন ড্রাইভারের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জুন) সকালে স্থানীয়রা মহাসড়কের পাশের ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই বশির আহমেদের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সুরতহাল ও লাশের পরিচয় সনাক্তের পর ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
এদিকে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জুন) বিকালে শিমুল অটোরিক্সা চালাতে চৌদ্দগ্রাম বাজারে গিয়ে রাত পর্যন্ত আর ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শনিবার সকালে মহাসড়কের পাশে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে। ছিনকারীর কবলে পড়ে শিমুলকে জীবন দিতে হয়েছে বলে নিহতের পরিবার দাবি করছে। শিমুলের মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। লাশ উদ্ধার হলেও তার অটোরিক্সাটির খোঁজ মিলেনি এখনো।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মহাসড়কের হায়দার পুল এলাকার ডোবা থেকে অটোচালকের লাশ উদ্ধার করা হয়। পরিচয় সনাক্তের পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন