ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে বড় বাবুর বড় জ্বালা,কর্মকর্তা-কর্মচারীরা দিশেহারা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:১৫

রাজশাহীর তানোর উপজেলা হাসপাতালের প্রধান সহকারীর (বড়বাবু) নেপথ্যে মদদে হাসপাতাল নানা অনিয়ম ও আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, তানোর হাসপাতালের প্রধান সহকারী (বড় বাবু) সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে প্রায় দুই যুগ একই কর্মস্থলে থেকে হাসপাতাল নিয়ন্ত্রণ করছেন। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায়  অনিয়ম-দুর্নীতির সব অলিগলি তার চেনা।

তার নেপথ্যে মদদে যাবতীয় অনিয়ম-দুর্নীতি হচ্ছে। বড় বাবুর কাছে কর্মকর্তা-কর্মচারীগণ রীতিমত জিম্মি। ফলে তার অপসারণ  বা বদলী সময়ের দাবিতে পরিনত হয়ে উঠেছে। কিন্ত্ত রহস্যজনক কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে, এতে প্রশ্ন উঠেছে বড়বাবুর খুঁটির জোর কোথায় ? যে পাহাড়সম অভিযোগ মাথায় নিয়ে এখানো বহাল তবিয়তে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বড় বাবুর অনৈতিক আবদার পূরুণে কোনো কর্মকর্তা-কর্মচারী ব্যর্থ হলেই তাদের ওপরে নেমে আসছে বড় বাবুর শাস্তির খড়গো, অবর্নীয় দুর্ভোগ-হয়রানি। এর আগেও বড় বাবুর অনিয়ম ও দূর্নীতি নিয়ে কথা বলায় স্বাস্থ্যকেন্দ্রের দুই কর্মচারীকে চাকরিচ্যুত করার হুমকি দেয়া হয়েছে এই ভয়ে কেউ আর মূখফুটে প্রতিবাদ করতে পারছে না। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের দুই জন কর্মকর্তা বলেন, বড় বাবুর কাছে হাসপাতালের  কর্মকর্তা-কর্মচারীরা জিম্মি, বিভিন্ন উৎসব বোনাস বা বেতন উত্তোলনের সময় প্রায় বড় বাবু বিভিন্ন অজুহাতে ৫শ’ টাকা থেকে হাজার টাকা কেটে রাখেন। আবার হাসপাতালে পথ্য সরবরাহকারী ঠিকাদারকে জিম্মি করে প্রতিমাসে টাকা আদায় করেন।ফলে বড়বাবুর আবদার পুরুণ করতে গিয়ে সিডিউল মোতাবেক রোগীদের নিয়মিত পথ্য দেয়া সম্ভব হয় না। হাসপাতালের ওষুধ চুরি, বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের জিম্মি করে টাকা আদায়,কর্মচারীদের ইদ বোনাস দিতে মাথা পিছু  হাজার টাকা ও বদলির ভয় দেখিয়ে টাকা আদায়। তারা বলেন, বিষয়টি (টিএইচও) স্যারকে জানালেও কোনো প্রতিকার হয়নি। এদিকে চলতি অর্থবছরের ডিসেম্বর  মাসে জেনারেটর, এ্যাম্বুলেন্স, গাড়ী ও কোন খাতে কত টাকা উত্তোলন করা হয়েছে ইত্যাদি বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের কোনো সুনিদ্রিস্ট কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অপরদিকে স্বাস্থ্যকেন্দ্রের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারি জানায়, চলতি বছরের জুন মাসে বড় বাবু স্বাস্থ্যকেন্দ্রের এ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষন (মেরামত), জেনারেটর মেরামত, টিএইচও সাহেবের গাড়ী মেরামত, ওষুধী ও ফুল বাগান, পরিস্কার-পরিচ্ছন্নতা, স্টেশনারী, সাহায্য-সহায়তা খাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বড়বাবু শাহীনুর। এছাড়াও হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের পোষাকের জন্য মাথা পিছু ৭ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু বড় বাবু তাদের টাকা না দিয়ে নিম্নমাণের কাপড়ের পোষাক দিয়ে টাকা দিয়ে আত্মসাৎ করেছে।

এভাবে কোনো কাজ না করেই টিএইচও’র যোগসাজশে ভূয়া বিল-ভাওচার দেখিয়ে লাখ লাখ টাকা উত্তোলন ও আত্মসাৎ করেই চলেছে। সরেজমিন অনুসন্ধান করা হলেও এসব অনিয়ম-দূর্নীতির সত্যতা পাওয়া যাবে, তাই তারা সরেজমিন অনুসন্ধান পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান হিসাব রক্ষক (বড় বাবু) শাহীনুর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, স্বাস্থ্যকেন্দ্রের কোনো অনিয়ম বা দূর্নীতি হয়ে থাকলে টিএইচও স্যার অবশ্যই জানেন। তিনি টিএইচও’র সঙ্গে কথা বলতে বলেন।

এব্যাপারে স্বাস্থ্যকেন্দ্রের (টিএইচও) বার্নাবাস হাসদা  বলেন, স্বাস্থ্য কেন্দ্রের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ পাননি, এছাড়া এখানে অনিয়ম-দূর্নীতির কোনো সুযোগ নাই। এব্যাপারে রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, বড়বাবুর বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার