ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

এসপি আয়েশা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২৫-৬-২০২৩ দুপুর ১১:২৭

গোপালগঞ্জের পুলিশ সুপার আয়শা সিদ্দিকাকে বিদায় সংবর্ধনা দিয়েছে কাশিয়ানী থানা পুলিশ। শনিবার (২৪ জুন) সকাল ১১ টায় কাশিয়ানী থানা চত্তরে এ সংবর্ধনা দেয়া হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) মো. কামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন,  সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমসহ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আয়েশা সিদ্দিকাকে গার্ড অব অনার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাশিয়ানী থানা পুলিশ। অনুষ্ঠান শেষে থানা চত্বরে কৃষ্ণচূড়া গাছ রোপন করেন বিদায়ী এসপি। উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে আয়শা সিদ্দিকা গোপালগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। দু'বছর ছ'মাস দায়িত্ব পালন করে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিদায়ী পুলিশ সুপার জানান, তাঁর পরবর্তী কর্মস্থল বিশেষ পুলিশ সুপার স্পেশাল ব্রাঞ্চ।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন