গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, বিপাকে পেশাদাররা
গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় ও শহরের আশপাশে গ্রামে-গঞ্জে গিয়ে গাড়িতে প্রেস লিখে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে ভূয়া সাংবাদিকরা। তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে। মূলধারার সাংবাদিকরা কয়েকটি গ্রুপে বিভক্ত হওয়ায় এসব ভূয়া সাংবাদিকরা সক্রিয় হয়ে উঠেছে। এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা।
যাদের সাংবাদিক সম্বন্ধে নূন্যতম জ্ঞানও নেই তাদের হাতে মাত্র এক হাজার টাকার বিনিময়ে তুলে দেওয়া হচ্ছে সাংবাদিক কর্মীর আইডি কার্ড।সব ভুয়া অনলাইন নিউজ পোর্টাল ও ফেজবুক পেইজ, ও ইউটিউব চ্যানেল খুলে বাইকে স্টিকার ও কার্ড বিক্রি হচ্ছে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। কার্ড বানিজ্য করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই সব কার্ড পাচ্ছেন অশিক্ষিত, হকার, মুদি দোকানদার, ঔষধ বিক্রেতা, দোকানের কর্মচারি, গাড়ির হেলপার, মটরশ্রমিক, রাজমিস্ত্রি, মাস্তান, মাদকসেবী, মাদক ব্যবসায়ী সহ অনেকেই। এমনও আছে যারা নিজেরা নিজেদের নামও লিখতে পারে না। এ ছাড়াও শিক্ষাগত যোগ্যতা কিংবা সংবাদ লিখতে না জানলেও নামসর্বস্ব কিছু পত্রিকার কার্ড নিয়ে রাতারাতি হয়ে যাচ্ছে সাংবাদিক। এই সব কার্ড ব্যবহার হচ্ছে চাঁদাবাজি সহ নানা অপকর্মে। অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত এরা জড়িত নানা অপরাধমুলক কাজে যেখানে চাঁদাবাজির জন্য বেছে নিয়েছে সহজ পন্থা সাংবাদিকতার পরিচয়।
কথিত সাংবাদিক পরিচয় দেয়া এসব ব্যক্তির হাতে বিভিন্ন ধরনের প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তারা শুধু নামসর্বস্ব পত্রিকা বা অনলাইনের আইডি কার্ড বহনই করেন না বরং মূল ধারার জাতীয় দৈনিক কিংবা টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়েও মানুষকে জিম্মি করছেন। আবার নামী-দামী পত্রিকা ও টেলিভিশনের কিছুটা নাম মিল রেখে কার্ড তৈরি করছে। গ্রাম ও সাধারন মানুষের কাছে গিয়ে এসব পত্রিকা ও চ্যানেলের পরিচয় দিয়ে থাকেন।
এসব ভুয়া আইপিটিভি (ইউটিউব) অনলাইন নিউজ পোর্টালের নেই কোনো অনুমোদন। মানুষকে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে। কখনো চাঁদা দাবী করছে বিভিন্ন অফিসের কর্মকর্তার কাছে। আবার কখনো গ্রামে-গঞ্জে গিয়ে সাধারন মানুষের কাছে, কোনো দম্পত্তির মধ্যে ঝগড়া বিবাদ হলেও সেখানে গিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করছে তারা। কেউ আত্মহত্যা করলে, জমিজমা বিরোধ, বাড়ির গাছ কাটা, টোলপ্লাজা, কোনো রকম অসঙ্গতি পেলে সেই ইস্যু তৈরি করে চাঁদা দাবী করেন। তারা পত্রিকায় খবর ছাপানোর ভয় দেখিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিচ্ছে টাকা। বিশেষ করে এদের দৌরাত্ম্য বেড়ে যায় ঈদ ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে। এতে মূল ধারার সাংবাদিকদের সুনাম ক্ষুণ হচ্ছে। প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন পেতে হলে নীতিমালা বাঞ্চনীয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক গোপালগঞ্জের কয়েকজন কর্মকর্তা জানান, কিছু পত্রিকা ও টেলিভিশন বেতন না দেওয়ায় তারা বেপরোয়া হয়ে ওঠে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসকল ভূয়া সাংবাদিকদের আটক করেছে প্রশাসন। গোপালগঞ্জেও সাংবাদিকতার নাম ভাঙিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য। সাধারন মানুষ যাতে এদের কাছে আর প্রতারিত না হয় সেই জন্য এখনই এদের লাগাম টেনে ধরতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জের সচেতন মহল ও মূল ধারার সাংবাদিকরা। গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, গোপালগঞ্জে যাচাই বাছাই করে প্রকৃত সাংবাদিকদের একটি চুড়ান্ত তালিকা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা