রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে ৩ স্কুলছাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসলে নেমে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরে উপজেলার হোড়গাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
স্কুলছাত্রীরা হলো রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনার দুর্গাপুর এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্ণা আক্তার, হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া। তারা সবাই উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাঁও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার কিশোরী উপজেলার হোড়গাঁও এলাকায় একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তিনজন গোসল করতে নামলে তারা পানিতে ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সবাই হোড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে ভুলতার হোড়গাঁও এলাকায় পুকুরে গোসলে নামে তিন স্কুলছাত্রী। পরে তিনজনই পানিতে ডুবে মারা যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর