ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

৩২ হাজার টন কয়লা নিয়ে মোংলায় ভিড়লো জাহাজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ১১:১২

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

রোববার (২৫ জুন) সন্ধ্যায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১১ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে, গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

চলতি মাসের ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল চীনা পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়।

জাহাজটির শিপিং এজেন্ট উপ ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪৮ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার মেট্রিক টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩২ হাজার ১২১ মেট্রিক টন কয়লা নিয়ে  জাহাজটি মোংলা বন্দরে আজ ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাস কাজ  শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামাপাল তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

এদিকে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটি গত বছরের ২৩ ডিসেম্বর বিদ্যুৎ সরবরাহ শুরু করে। 

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ