নাচোলে বিভাগীয় কমিশনারের আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি কাজ পরিদর্শন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন সরকারি প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির। উপজেলা
নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, সোমবার (২ আগস্ট) রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবির বেলা ১১টায় নিজামপুর ইউনিয়ন পরিষদের ইউডিসি পরিদর্শন করেন। এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে নাচোল ইউনিয়নের বেনিপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাড়ি পরিদর্শন, ১টা ৩০ মিনিটে কসবা ইউনিয়নের কলিহার ও বরদ্ধাই চণ্ডীপুর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে নাচোল উপজেলা পরিষদের পুকুরের সিঁড়িঘাটের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মুঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ ওঁরাও, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) খাদিজা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, সমাজসেবা অফিসার আর গালিব, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কো-অর্ডিনেটর হাবিবুর রহমানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন