ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ৩:৪৩

সততার আলো প্রাণে প্রাণে জ্বালো- এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মো. সাজেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য দেন রায়গঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, ধানঘরা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনির হোসেন, পূর্ব আটঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রাকিবুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে সততা স্টোর আছে এমন ছয়টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীর হাতে বিভিন্ন ধরণের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এসবের মধ্যে ছিল স্কুলব্যাগ, ছাতা, খাতা, জ্যামিতি বক্স, টিফিন বক্স, পানির পট, স্কেল, কলমদানি ও ডাস্টবিন।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার