ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামী গ্রেফতার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২৩ দুপুর ৪:১৯

চাঁপাইনবাবগঞ্জের আলাতুলী এলাকায় হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামী মাসুদ রানা ও তার সহযোগীকে বিদেশী পিস্তুল এবং মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব।গ্রেফতারকৃত মাসুদ রানা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর-আলাতুলী ইউনিয়নের কোদালকাটি গ্রামের নাজিবুল ইসলাম ওরফে নাজিবুরের ছেলে।

সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর-আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রাম থেকে তাকে সহ তার সহযোগী ইলিয়াসকে গ্রেফতার করা হয়।এসময় মাসুদের কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, একটি হ্যান্ডকাফ ও ৮’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ২৪ মে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফসহ মাদক মামলার আসামী মাসুদ রানা পালিয়ে যায়। এদিকে গতকাল রবিবার র‌্যাবের আভিযানিক দল জানতে পারে পলাতক আসামী মাসুদ রানা তার সহযোগি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ ইউনিয়নের বাড়িনগর গ্রামের ইলিয়াসের বাড়িতে অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি কোম্পানীর আভিযানিক দল রবিবার গভীর রাতে দূর্গম চরাঞ্চলে পৌছে প্রযুক্তির সহায়তায় ইলিয়াসের বাড়ি সনাক্ত করে। পরে সোমবার ভোর ৫টার দিকে এলাকাবাসীর সহায়তায় ইলিয়াসের বাড়ি তল্লাশী শুরু করলে পলাতক মাসুদ রানা ও ইলিয়াসকে একটি ঘর থেকে অবৈধ অস্ত্র, হেরোইন ও হ্যান্ডকাফসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গোদাগাড়ি থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ