ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিশ্চিদ্র নিরাপত্তায় যাতে মানুষ ঈদ পালন করতে পারে সেজন্য বদ্ধ পরিকর পটুয়াখালী জেলা পুলিশ


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৬-৬-২০২৩ বিকাল ৬:১০

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানি পশুরহাট,  ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং করেছে পটুয়াখালী জেলা পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, পটুয়াখালীবাসী যাতে শান্তিপূর্ণ পরিবেশে  কোরবানি উদযাপন করতে পারে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন পশুর হাটে জাল টাকা ব্যাবহার প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে জাল টাকা সনাক্তকারী মেশিন বসানো হয়েছে।  চুরি ছিনতাই রোধে পশুর হাট, চৌরাস্তা, বাসস্ট্যান্ড, লঞ্চঘাটসহ শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া টহল টিম চক্রাকারে টহল অব্যাহত রেখেছে। কোন প্রতারক চক্রের হাতে কেউ যাতে নাজেহাল না হয় সেদিকে নজরদারি করা হচ্ছে। সড়ক মহাসড়কে ট্রাফিক ব্যাবস্থা জোড়দার করা হয়েছে। সার্বিক ভাবে মানুষ যাতে পরিবারের সাথে নিরাপদে ঈদের উৎসব পালন করে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত