ফেসবুকে আটক আসামির ছবি দেখে মোটরসাইকেল ছিনতাই কারীকে শনাক্ত করলেন ভুক্তভোগী
রাজধানীর ডেমরা থানাধীন বাশেরপুল ও বামৈল এলাকার মধ্যবর্তী স্থানে গত (২০ জুন মঙ্গলবার) রাত সাড়ে ১২টার সময় যাত্রাবাড়ী থেকে নিজ বাসায় যাওয়ার পথে শিপন মাহমুদ নামক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। এসময় ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে এবং ভেসবলের ব্যাট দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় তিনি ডেমরা থানায় একটি একটি অভিযোগ করেন। অভিযোগটি তদন্ত করেন ডেমরা থানার এসআই সাইমুম।
গত ২৫ জুন রাতে ডেমরা থানার পুলিশের এসআই সাইদুল টহল ডিউটি করার সময় একটি ছিনতাই এর ঘটনায় আটক ব্যক্তির ছবি প্রকাশ করার পর ভুক্তভোগী শিপন মাহমুদ আটক ব্যক্তিকে তার মোটরসাইকেল ছিনতাইকারী হিসেবে শনাক্ত করেন।ঈদকে সামনে রেখে গত কয়েকদিন যাবত একটি চক্র ছুরি চাপাতি ঠেকিয়ে ডেমরা এলাকার ঢাকা সিলেট মহাসড়কে ছিনতাইয়ের মহোৎসবে মেতে উঠে।
(২৫ জুন রবিবার) রাতে ঢাকার সিলেট মহাসড়কের এলাকায় পুলিশ পরিচয়ে মোটরসাইকেলযোগে এসে মোবাইল টাকা পয়সা ছিনতাই কালে ভুক্তভোগী ও আশপাশের লোকজনের ডাক চিৎকারে একজন ছিনতাইকারীকে রেখেই অপর ছিনতাইকারী বাইক চালিয়ে পালিয়ে যায়। এ সময় জনতার হাতে আটক হন ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য রায়হান (২২), পিতা সিরাজুল ইসলাম বাবুল। দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা।
পরে আটক ছিনতাইকারীর ছবি ফেসবুকে আপলোড করেন স্থানীয় অনেকেই। সেই ছবি দেখেই মোটরসাইকেল ছিনতাইকারীদের কবলে পড়া শিপন মাহমুদ অপরাধী শনাক্ত করেন।মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে ভুক্তভোগী শিপন মাহমুদ দৈনিক সকালের সময়কে বলেন,গত (২০ জুন মঙ্গলবার) রাত সাড়ে ১২ টার সময় যাত্রাবাড়ী থেকে বাসায় ফেরার পথে ডেমরা থানাধীন বাশেরপুল এলাকার মধ্যবর্তী স্থানে পৌঁছলে পেছন থেকে একটি মোটরসাইকেল যোগে তিন ব্যক্তি এসে আমার পথ রোধ করে। তারা আমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাট দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে আমার ব্যবহৃত মোটরসাইকেল ঢাকা মেট্রো ৬২-০৫৮৪ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে লোকজন আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। বিষয়টি নিয়ে আমি ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করি। পরবর্তীতে ২৫ জুন সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে অন্য একটি ছিনতাই এর ঘটনায় আটক ছিনতাই কারীর ছবি দেখতে পাই। আমার মোটরসাইকেল ছিনতাই ঘটনায় ওই ছিনতাইকারী ছিল বলে আমি শতভাগ নিশ্চিত হই।
এ বিষয়ে তিনি সংবাদ কর্মীদের আরো জানান, ডেমরা থানায় আটককৃত ছিনতাইকারী আমার মোটরসাইকেল ছিনতাইকারী এ বিষয়ে কোন সন্দেহ নেই আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার চাই। এ বিষয়,ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান পিপিএম জানান,এ বিষয়টি আমি অবগত আছি, আইনগত প্রক্রিয়া চলমান আছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied