ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পার্কিংয়ের জায়গায় দোকান বসিয়ে চাঁদাবাজি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৬-২০২৩ দুপুর ১১:০

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও স্থানীর সাংসদের নাম ভাঙিয়ে উত্তরার বিডিআর বাজারের পূর্ব সাইডে গাড়ি পাকিংয়ের জায়গা দখল করে দোকান বসানোসহ স্থানীয় ব্যবসায়ীদের প্রাণনাশেন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ফলে ব্যবসায়ীদের মধ্যে একধরণের আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা বলছে, এই ঘটনাকে কেন্দ্র করে বাজারের যে কোনসময় বড় ধরণের নাশকতা ও হতাহতের ঘটনা ঘটতে পারে। 

সম্প্রতি জানের নিরাপত্তা ও বিষয়টির সুষ্ঠু সমাধান চেয়ে মহাপরিদর্শক পুলিশ হেড কোয়াটার বরাবর প্রায় অর্ধশত ব্যবসায়ীদের পক্ষে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই বাজারের পুরনো একজন ব্যবসায় মো. আনোয়ার হোসেন। 

অভিযোগপত্রে আ.লীগ নেতা মোশারফ হোসেন, সমবায় ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ও রাজন কসাইসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানাযায়, বিজিবি কাঁচা বাজারের সকল ব্যবসায়ীরা ২০০৭ থেকে উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানাসহ আশপাশ এলাকা বিজিবি কাঁচা বাজারটিতে সুনামের সাথে ব্যবসা করে আসচে। এরমধ্যে চলতি মাসের ৬ জুন বিজিবি কাঁচা বাজারের পূর্ব পার্শ্বে গাড়ি পার্কিংয়ের খালি জায়গা দখল করার চেষ্টা করে শরিফুল ইসলাম (শরীফ)। সে  বাজারের পূর্ব পার্শ্বে গাড়ি পার্কিংয়ের জায়গায় দোকান দেবার কথা বলে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা গোপনে হাতিয়ে নেন। 

তারা জানান, যে কোন মূহুর্তে বাজারের সাধারণ ব্যবসায়ী ও শরীফ গংদের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

তবে, এদিকে এসকল অভিযোগ অস্বীকার করে আ.লীগ নেতা মোশারফ হোসেন, সমবায় ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম ও রাজন কসাই জানান এগুলো ভিত্তিহীন অভিযোগ। এরসাথে তাদের কারো কোনরকম সম্পৃক্ততা নেই বলেও এসময় জানান তারা।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা দোকানগুলো তুলে দিয়ে পার্কিংয়ের যাইয়া খালি করে দিয়েছে। কিন্তু সরে জমিনে গিয়ে পার্কিংয়ের জায়গা দখল করে কুরবানীর পশু বিক্রি করতে দেখা যায়।

শাফিন / শাফিন

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি