ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

বৃষ্টি-পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে পানি, বন্যার আশঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৭-২০২৩ দুপুর ১০:৫৪

ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আবারও বেড়েছে নদ-নদীর পানি। নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। ঢলের পানি নদী উপচে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক। নদী ও হাওর পানিতে পরিপূর্ণ থাকায় বৃষ্টির পানি বের হতে না পেরে পৌর শহরের আরপিননগর, কাজীর পয়েন্ট, বড়পাড়া, পশ্চিম হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এতে চলাচলে ভোগান্তিতে পড়েছেন সুনামগঞ্জবাসী। আগামী ৪৮ ঘণ্টা ভারতের চেরাপুঞ্জি ও সুনামগঞ্জে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। 

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের আজকের সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত তিন দিনে সুনামগঞ্জে প্রায় ৬শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারতে এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। হাওর ও নদীতে পানি ধারণ ক্ষমতা কম থাকায় আগামী ৪৮ ঘণ্টার ভেতরে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। বৃষ্টি কমলে আবার খুব দ্রুত এই পানি নেমেও যাবে।  

বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সুনামগঞ্জের জেলা ও উপজেলা প্রশাসন। বাসা বাড়িতে পানি ঢুকলে কাছাকাছি স্কুলে আশ্রয় নেওয়ার  নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। 

এমএসএম / এমএসএম

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত

তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ