চুয়াডাঙ্গায় শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালন
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন পালন উপলক্ষে ২ রা জুলাই রোববার রাত আটটায় জেলা যুবলীগের কার্যালয়ে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মনির সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বর্তমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ১৯৭১ সালের নিহত সকল শহীদ এবং শেখ ফজলে শামস পরশের পিতা শেখ ফজলুল হক মণি ও মা আরজু মণির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন নেতৃবৃন্দরা।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলুর সভাপতিত্বে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ একজন মানবিক গুণাবলীর অধিকারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার তিনি। পিতার যোগ্য উত্তরসূরী হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তিনি সংগঠনের দায়িত্ব পালন করে চলেছেন। নিজস্ব গুণাবলির মধ্যদিয়ে তিনি আজ সংগঠনকে আলোকিত করে তুলেছেন। শেখ ফজলে শামস পরশ একজন নেতা যিনি যুবলীগকে মানবিক যুবলীগে রূপান্তরিত করেছেন। আদর্শ ও স্বচ্ছতায় বাংলাদেশের রাজনীতিতে তিনি এক অনন্য উদাহরণ। ২০১৯ সালের ২৩ নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশের নাম ঘোষণা করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জোবায়ের আহমেদ সাব্বির, জেলা যুবলীগের সদস্য আজাদ আলী,
হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম,ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি সামিউল শেখ সুইট,দিপু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক খানজাহান আলী,৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু শেখ,জুয়েল,লিপটন
সজিব,কাজল,বাধন,রিফাত,বিশাল,রু বেল,সঞ্জু,তানজিল,পিন্টু,সুজন, জুয়েল,সুশান্ত,ইকবাল,বিন্দু,হে লাল,শাকিব,শেখ আনোয়ার সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, মিলন, ইমরান, শাওন রেজা কবির,তানিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
সাতকানিয়া-শহরে গোসল করে এনে নিহতের লাশ লুকোচুরি করে দাফন,চেহারা দেখেনি স্ত্রী সন্তানেরাও
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে তিতাস কমিউটারের স্টাফদের মারধরের অভিযোগ, টিকিট বিক্রি বন্ধ
প্রতিবেশীর লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত
মুকসুদপুরে বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ বার চুরি
সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের
নওগাঁয় সার্ভার হ্যাক করে এনআইডি-সিডিআরসহ গোপন তথ্য সরবরাহ; যুবক গ্রেপ্তার
বরিশাল গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পরই যুবতীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে ১৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী গ্রেফতার!
দাউদকান্দিতে মাদরাসা শিক্ষা বিরোধী অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
ঘোড়াঘাটে আদার জমিতে গাঁজা চাষ গাছ সহ যুবক গ্রেপ্তার
খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন, টুঙ্গিপাড়ায় দুই রেস্টুরেন্টকে জরিমানা
নবীনগরে থানা ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যান ও আ'লীগ নেতা আবু মুছা গ্রেপ্তার
Link Copied