ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ৭ বাংলাদেশি আটক


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২-৮-২০২১ বিকাল ৫:৩৬
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের প্রত্যেকেই ভারতের ইটভাটায় কাজ করত বলে জানা যায়। সোমবার (২ ‍আগস্ট) ভোরবেলা নোম্যান্স ল্যান্ডে আসার সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের পাসপোর্ট ছাড়া বাংলাদেশে প্রবেশের অপরাধে বিজিবি মামলা দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। লালমনিরহাট-১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিজিবি জানায়, আটক বাংলাদেশিরা ভারতের ইটভাটায় কাজ শেষে সোমবার ভোরবেলা ভারতের দিনহাটা থানার সেউতি-২ গ্রামে সীমান্তের ৯৪২ নং-এর ৭ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। খবর পেয়ে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তের বিজিবি সদস্যরা সেখানে যান। বাংলাদেশি সীমান্ত দিয়ে বাড়ি ফেরার মুহূর্তে তাদের আটক করে বিজিবি।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা