লামার ইয়াংছাই বন্যহাতির তান্ডবে ২ গরীব কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি
পাহাড়ি বন্যহাতির তান্ডবে দিশাহারা হয়ে পড়েছেন লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের কৃষকেরা। সন্ধ্যা ঘনিয়ে আসার পর হাতির দল পাহাড় থেকে নেমে এসে তান্ডব চালায় ফসলি জমিতে। ফসল খেয়ে ও পা দিয়ে পিষিয়ে নষ্ট করে ফেলছে। এতে করে উঠতি ফসল হারিয়ে ক্ষতির মুখে পড়েছেন ওই এলাকার কৃষকরা। এ অবস্থায় ঢাক-ঢোল বাজিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন কৃষকরা।
পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২৮৪ নং ইয়াংছা মৌজার ০৯ নং ওয়ার্ডের বাসিন্দা ফরিদা বেগম এর ভোগদখলীয় হোল্ডিং নং আর/৩১১ এ ৪.৫০(চার একর পঞ্চাশ শতক) এবং ইছমতআরা বেগমের ভোগদখলীয় হোল্ডিং নং আর/১২২ এ ৩.০০ (তিন একর) জমির উপর চাষকৃত কাজুবাদাম, তিত করলা, লাউ, কলাগাছসহ নানান সবজি খেতের উপর বন্যহাতির তান্ডবে গরীব অসহায় বৃদ্ধা কৃষকের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, গত ১৫ দিন যাবত হাতির একটি দল প্রতিনিয়ত আমাদের কৃষি ও ফসলী জমির উপরে তান্ডব চালিয়ে আসছে, সেই সাথে অসহায় পরিবারের লোকজনের উপরে আক্রমণ চালায়।
তাঁরা আরো জানান, দিন দুপুরে এই হাতির দল ফসলী জমির আশেপাশে পাহাড়ে লুকায়িত থাকে। এরপর সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফসলী জমিতে এসে পায়ে পিষ্টে ফসল গুলো নষ্ট করে ফেলে। সরজমিনে গিয়ে দেখা যায়
উল্লেখ্য যে, লামা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাও একাধিকবার সরজমিনে এসে তদন্ত করে যায়।
শনিবার (০১-০৭-২০২৩ইং) ০৩ নং ফাঁসিয়াখালী ইয়াংছা,পোয়াংবাড়ী এলাকায় সরজমিনে গিয়ে জানা যায়, গত ১৫ দিন ধরে বন্যহাতির বিশাল একটি দল অবস্থান করছে পার্শ্ববর্তী পাহাড়ে। হাতির এই দলটি প্রতিদিন কৃষকের জমিতে নেমে আসছে। কয়েক দিনের অব্যাহত হাতির তান্ডবে ইয়াংছার দুই কৃষকের প্রায় ৫ একর ফসল বিনষ্ট হয়েছে। এতে দিশাহারা ক্ষতিগ্রস্ত দুই কৃষক। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, চলতি বছর বন্যহাতির দল প্রথমে বোরো ধান, গাছের কাঁঠাল খেয়ে সাবাড় করে। পরে তিত করলা, কাকরল, লাউ, কাজুবাদাম, কলাগাছসহ বিভিন্ন ফসল ভেঙ্গে ও পায়ে পিষ্টে নষ্ট করে। এখন আমনের আবাদ বিনষ্ট করছে। খাদ্যের সন্ধানে অভুক্ত হাতিগুলো লোকালয়ে এসে ছোটাছুটি করে। হাতির তান্ডবে এখন তাদের রাত কাটে নির্ঘুমে।
ক্ষতিগ্রস্ত কৃষক ফরিদা বেগম এবং ইছমতআরা বেগম বলেন, প্রতি বছর বন্যহাতি ফসলের ব্যাপক ক্ষতি করে। বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা পেতে সরকারি সহযোগিতার দাবি জানান তারা।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied