মেঘনায় ডুবো চরে ধাক্কা লেগে ফাটলো লঞ্চ, ১৫০ যাত্রী উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হয়। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।
বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবো চরের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে লঞ্চটি মেঘনা নদীর মাঝের চর এলাকায় পৌঁছলে নতুন ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে তলায় ফাটল ধরে যায়। কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদে উদ্ধার করে হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied