ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুমকিতে আওয়ামী লীগের ৭ নেতা বহিষ্কার


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৬-৭-২০২৩ দুপুর ৪:৪৪

পটুয়াখালীর দুমকীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা আওয়ামিলীগের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে।  বুধবার ( ৫ জুলাই)  সন্ধ্যায়  উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ  ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক চিঠিতে তাঁদেরকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে   ২নং লেবুখালী ও ৫ নং শ্রীরামপুর ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করা এবং দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করার অভিযোগে দুমকী উপজেলা আ'লীগ থেকে তাঁদেরকে  অব্যাহতি দেওয়া হয়েছে।
৫ জুলাই (বুধবার)  বিকেল ৪টায় উপজেলা আ'লীগ ও ইউনিয়ন আ'লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে এক যৌথ সভায় জেলা আ'লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নানের উপস্হিতিতে  লেবুখালী ও শ্রীরামপুর ইউনিয়নের আ' লীগ মনোনীত নৌকা'র প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে সংগঠনের ৪৭(১১) ধারায়  দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে দলের সকল পদপদবি থেকে বহিষ্কার করা হয়।
বহিস্কৃতরা হলেন, দুমকী উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও লেবুখালী ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি অহিদুর রহমান সহিদ মুন্সী, যুব‌ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লা (জাকির), লেবুখালী ইউনিয়ন আ'লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মোঃ জলিলুর রহমান তালুকদার, উপজেলা আ'লীগ সহ-সভাপতি মোঃ ফোরকান আলী মৃধা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ আলী মৃধা ও  শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন হাওলাদার।  এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত নেতা মোঃ দেলোয়ার হোসেন মোল্লা বলেন, আমাকে নতুন করে বহিষ্কার করার কিছু নাই। আমিতো দল থেকে আগেই পদত্যাগ করেছি।
বহিষ্কৃত আরেক নেতা মোঃ ফোরকান আলী মৃধা বলেন,  আমাকে কেন বহিষ্কার করা হয়েছে তা বুঝিনা। দল থেকে আমাকে কোন সতর্কবার্তা দেয়া হয়নি।  আমার ভাই নির্বাচনে প্রার্থী হয়েছেন এ কারনেই আমাকে বহিষ্কার করা হয়েছে ।
মোঃ  ইউনুচ আলী মৃধা বলেন,  আমাকে কেন বহিষ্কার করা হলো তা আমার বোধগম্য নয়। আমার চাচা নির্বাচনে প্রার্থী হলেও কোন সভা সমাবেশ বা  প্রচার প্রচারণায় আমি অংশগ্রহণ করিনি।  এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামিলীগের সভাপতি আবুল কালাম আজাদ  জানান,আওয়ামিলীগের গঠনতন্ত্র মোতাবেকই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামনে জাতীয় সংসদ নির্বাচন  এ সময়ে দলীয় নেতাকর্মীদের বহিষ্কার করার ফলে নির্বাচনে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তেমন পরবে বলে মনে হয় না।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস