কলাপাড়ায় আই লাভ ইউ বলায় পেটে ছুরিকাঘাত
পটুয়াখালীর কলাপাড়ায় দুষ্টুমির ছলে আই লাভ ইউ বলায় দুই জেলেকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগে জালাল ফকির (৪৫) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ। রোববার (১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে জেলে ছালামের পেটে ছুরিকাঘাত করলে স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ওই রাতেই বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। আহত অপর জেলে সোহেলকে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আটককৃত জালাল ফকির পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউপির নলুয়াবাগী গ্রামের শামসুদ্দিন ফকিরের ছেলে। আহত দুই জেলের বাড়ি বাবলতলা এলাকায়।
পুলিশ জানায়, আহত জেলে এবং আটককৃত জেলে উভয়পক্ষই বাবলাতলা বাজারসংলগ্ন ঢোসের খালে ইলিশ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পাশাপাশি ট্রলারে অবস্থানরত ছালামের ট্রলারে থাকা জেলে ইমরান জালালকে দুষ্টুমির ছলে আই লাভ ইউ বলেন। এতে ক্ষিপ্ত হয়ে জালাল ওই ট্রলারে মাটির চাড়া (ইলিশের জালে ব্যবহৃত) নিক্ষেপ করেন। পরে ঘটনার রাতে উভয়পক্ষ বাবলাতলা বাজারে গেলে সেখানে ফের এ নিয়ে বাকবিতাণ্ডার একপর্যায় ছালামের পেটে ছুরিকাঘাত করেন জালাল। এ সময় ছালামকে বাঁচাতে গিয়ে সোহেলও আহত হন। পরে স্থানীয়রা জালালকে গণধোলাই দিয়ে ছুরিসহ আটক করে পুলিশে খবর দেন।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে জালালকে রাতেই আটক করা হয়।
এমএসএম / জামান
দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপুরা
কুষ্টিয়ায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্যোগে উদ্ধার হওয়া ৪৫ মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর
কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় স্কাফ সিরাপ ও পাতার বিড়ি উদ্ধার, সিজার মূল্য আড়াই লাখ টাকার বেশি
কুড়িগ্রামের চরবাসীর স্বপ্ন বাঁচিয়ে রাখছে গবাদিপশু পালন
সাতক্ষীরায় জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিক্ষোভ
সিংড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন
দুনীতি বন্ধ করাসহ আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবোঃ হাসানাত আব্দুল্লাহ এমপি
রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথি দীপেন দেওয়ান এমপি
ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা
বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন
কুড়িগ্রামে বাংলা কিউআরকোড ব্যবহারে প্রবালী ব্যাংক পিএলসির ক্যাম্পিং
রাণীনগরে গরু চুরি মামলার আরও ৩ আসামি গ্রেফতার ৫টি গরু উদ্ধার