তানোর মোহনপুরে ‘বাবুই’ পাখির ডাকে সকাল হয় ‘বিষহরা গ্রাম
রাজশাহীর তানোর মোহনপুরে প্রাকৃতিক নিয়মেই নিজের ঘর বুনে বাবুই পাখি। আপরুপ প্রকৃতির তালপাতায় ঘর বুনে বসবাস করে অশংখ্য বাবুই জুটি। আপন ঠোঁটের পরশে নিপুণ ভাবে বুনছে নিজ আবাসন। এমন একটি পাখির আবাসন দেখা গেছে তানোর বিষহরা মোহনপুর গ্রামে। দিন ভর কিচিরমিচির ডাকে মুখরিত গ্রামের কারিগর পাড়া। বাবর বার পথিকের নজর কাড়বে এসব বাবুইবাড়ি।
সরোজমিন দেখা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের সবুজে ঘেরা একটি গ্রাম বিষহরা সেটা তানোর মোহনপুরে। অতীতে এ গ্রামে ছিল জমিদারদের বসবাস। এখন জমিদার নেই, তাই নেই জমিদারী প্রথাও। তবে, এখনও রয়েছে জমিদার বাড়ির পরিত্যক্ত স্মৃতি চিহ্ন। হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনও রয়েছে জমিদারী যৌলস। এখানকার অধিকাংশ মানুষের জীবনযাত্রার যথেষ্ট উন্নয়ন না ঘটলেও সামাজিক শান্তির মাঝে বসবাস করেন গ্রামবাসী। আর এ গ্রামেরই উত্তর সিমান্তের একটি পাড়ার নাম কারিগরপাড়া।
এখানে রয়েছে আধুনিক মানের একটি মসজিদ। মসজিদের চারপাশজুড়ে রয়েছে সারি সারি আম, জাম ও নারিকেল গাছসহ বৈচিত্রময় তালগাছ। নির্ভয় আবাসন গড়তে এসব তাল গাছগুলো বেছে নিয়েছে অশংখ্য বাবুই পাখির জুটি। বসবাস ও বংশ বিস্তারের জন্য বাবুই পাখিরা খড়কুটা, তুলা, গাছের আঠা ও আঁশ দিয়ে বুনেছে অশংখ্য বাসা। নিপুণ কারুকাজে বুনা বৈচিত্রময় বাবুইবাসা পথিকের নজর কাড়বে বার বার কিচিরমিচির ডাকে মুখরিত পরিবেশে মুগ্ধ করবে প্রাণ।
মুখলেসুর রহমান নামে এক গ্রামবাসী জানান, এখানকার বেশিরভাগ বড় বড় তালগাছ গুলোতে বহুদিন ধরেই বাবুই পাখিরা বাসা বেধে বসবাস করছে। নিরিবিলি পরিবেশ ও পাখির অভয়ারণ্য হিসেবে বাবুই পাখিরা বাস করে। এখানে প্রতিদিন পাখির ডাকে সকাল হয়। রাতের বেলায় যেন প্রকৃতির সাথে পাখিরাও ঘুমায়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান
কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা
পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Link Copied