গোদাগাড়ীতে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তাঁর কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হাসান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাসান আলী।
রাজশাহী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দরের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি করছিল। পাশাপাশি দোকানে সারের কোনো হালনাগাদ মূল্যতালিকা টানানো ছিল না এবং বিক্রির সময় ক্রেতাদের মূল্য রশিদও দেওয়া হচ্ছিল না।
তিনি আরও বলেন, এসব অনিয়ম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর স্পষ্ট লঙ্ঘন। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে অতিরিক্ত দামে সার বিক্রি না করার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, সার কেনার সময় অনেক দোকানেই নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করা হয়। প্রতিবাদ করলে কখনো কখনো সার না দেওয়ার ঘটনাও ঘটে। এতে চাষাবাদের খরচ বেড়ে যাচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
এমএসএম / এমএসএম
সিম খেতে ঘাস কাটতে গিয়ে প্রাণ গেল কিশোর দিনমজুরের
উলিপুরে বৃদ্ধের নৃশংস হত্যা কান্ড নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
ধনবাড়ীতে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬
মুরাদনগরে লাখ টাকার গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
পটিয়ার পূজামণ্ডপে এনসিপি নেতারা, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
নবীনগরে পুকুরে ডুবে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের
বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমার বিদায় সংবর্ধনা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন-সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ক সেমিনার
বড়লেখায় চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন; স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারসহ গ্রেফতার ৬
ইঞ্জিনসহ ৩ বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা
ভাঙনের মুখে শত সংসারে মিলনের হাসি, নির্যাতিত নারীদের হাতে ৬৮ লাখ টাকা
পটুয়াখালীর রাঙ্গাবালীর ৬ মণ্ডপে বিএনপির আর্থিক অনুদান ও শাড়ি বিতরণ