ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১২-২০২৫ দুপুর ৩:৩১

নওগাঁর মান্দায় স্বামীর নির্যাতনে জেসমিন আরা (২২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু কুসুম্বা দীঘিরপাড় গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী ও কুসুম্বা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কুবাদ আলীর মেয়ে। এঘটনায় ওই গৃহবধুর স্বামী উজ্জল হোসেন, শশুর ইউনুস আলী ও শাশুড়ী জোসনা বেগমকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 
সোমবার দিবাগত রাতে উপজেলার কুসুম্বা দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জেরে ঘটনারদিন রাতে স্বামীর  উপর্যুপরি মারপিটে গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য নাটকীয়ভাবে শশুর পরিবারের লোকজন রাতেই রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়ার কথা বলে গৃহবধূকে নিয়ে ফিরে আসে। পরে গৃহবধুর বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযুক্তা খবর প্রচার করে অভিযুক্তরা। পরে একই খবর নিহতের পরিবারকে দেন তাঁরা। স্বামীর নির্যাতনে মৃত্যুর ঘটনাটি এলাকাবাসী জানতে পারলে তাদের আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি থানায় নিয়ে যায়। 

মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তিনজনকে আটক করে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসেন। এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২