বড়লেখায় বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি
খুলনায় এনসিপির অংগ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় আহব্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় সবকটি সীমান্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) দিনভর বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ বিয়ানীবাজার, বড়লেখা,জুড়ী এলাকার সীমান্তবর্তী বিওপি সমূহে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত একাধিক বিশেষ টহল দল কার্যক্রম পরিচালনা ও একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় একাধিক বিশেষ চেকপোস্টে স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করতে দেখা গেছে। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে মঙ্গলবার ভোর পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার খবর পাওয়া যায়নি।
বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও বিজিবির নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের মাঝে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে দুষ্কৃতিকারীকে আটক এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও তল্লাশি করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব সীমান্ত এলাকায় এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার