পটুয়াখালীতে ক্লোরোফর্ম প্রয়োগে অর্থ-সম্পদ লুট: গ্রেফতার ৩
পটুয়াখালীতে চেতনা নাশক ঔষধ (ক্লোরোফর্ম) প্রয়োগ করে অর্থ-সম্পদ লুটের ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-সদর উপজেলার লাউকাঠি‘র মৃত দিলীপ কর্মকারের ছেলে রতন কুমার কর্মকার(৩৫), আমতলী উপজেলার গেড়াবুনিয়ার গ্রামের দেলোয়ার মৃধার ছেলে মাহাতাব হোসেন(৩৯) এবং গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের হাবিব মৃধার ছেলে রাশেদুল মৃধা(৩২)। পটুয়াখালী জেলা পুলিশ সুপার বিপিএম,পিপিএম মো. সাইদুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ঘটনার বরাত দিয়ে এসপি বলেন-গত ৯ জুন দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের বাড়ীতে হানা দেন চোর চক্র। এসময় চক্রটি চেতনা নাশক ঔষধ ক্লোরোফর্ম প্রয়োগ করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ঘরের থাকা ১০ লাখ টাকার স্বর্নালঙ্কার, নগদ ৪৫ হাজার টাকা এবং ব্যবহৃত মোবাইল সেট লুটে নেন। পরবর্তীতে মোস্তফা কামালের ছোট ভাই জসিম উদ্দিন বাদী হয়ে দুমকী থানায় অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৫ জুলাই শহরের চৌরাস্তা থেকে দেলোয়ার ও কলাতলা থেকে রাশেদুল এবং লাউকাঠি থেকে রতনকে গ্রেফতার করা হয়।
এসপি আরও বলেন-রাশেদুল ও দেলোয়ার কলাতলা সড়কের শান্তিনগর লেনের বাসিন্দা কবির মিয়ার বাসায় ভাড়া থেকে চুরি কাজ পরিচালনা করতেন এবং স্বর্নকার রতন কর্মকারের কাছে বিক্রি করতেন। যা গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। অভিযানকালে রাশেদুলের বাসা থেকে চোরাইরকৃত এিপিচ-শাড়ি, স্বর্ণালংকার, মোবাইল সেট, মটরসাইকেল এবং চুরি কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং সরঞ্জাম, মাঙ্কিটুপি, কালো শার্ট-প্যান্ট, চেতনা নাশক ঔষধ, ট্যাবলেট, স্বর্ণালংকার মাপার মেশিন, বিভিন্ন সাইজের ছুরি, খেলনা পিস্তল, উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied