ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপারকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২-৮-২০২১ বিকাল ৬:২০
ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপহার দিয়েছে জেলা পরিষদ। সোমবার (২ ‍আগস্ট) জেলা পরিষদের চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশীর পক্ষে এ উপহারসামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন।
 
এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা পরিষদের অফিস সহকারী চপন কুমার সরকার, নাজমুল হক, মেসেঞ্জার জয়ন্ত কুমার শীলসহ অন্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক সাবান।
 
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, করোনার এই কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত কাজ করছে পুলিশ বাহিনী। অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারাও গেছেন। এই দুঃসময়ে পুলিশ বাহিনীর পাশে থাকতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও জেলা পরিষদ পুলিশ বাহিনীর পাশে থাকবে।
 
করোনার এই ক্রান্তিকালে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী দেয়ায় জেলা পরিষদের চেয়ারম্যানসহ অন্যদের ধন্যবাদ জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। করোনা ভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁওবাসীর সহযোগিতা কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করেছেন তিনি।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে