ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সেতু আছে সড়ক নেই, ভোগান্তিতে ৫ গ্রামবাসী


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-৭-২০২৩ দুপুর ১:২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সাপাইর গ্রাম দিয়ে বয়ে চলা ইছামতী নদী থেকে ভাতছালা বিলের খালে সেতু নির্মাণের পাঁচ বছর  পার হলেও দুই পাশে সংযোগ সড়ক না করায় ৫ গ্রামবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। 

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৬-১৭ অর্থবছরের শেষের দিকে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সাপাইর এবং রতনদিয়া (কল্যানপুর)  গ্রামের খালের  ওপর   ৫৪ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্য সেতুটি নির্মাণ করা হয়। সেতুর দুপাশে সড়ক না থাকায় এ সেতুর সুবিধা পাচ্ছেনা উপজেলার চালা ইউনিয়নের সাপাইর,  রতনদিয়া, কল্যানপুর, উত্তর চানপুর ও মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বরুনা গ্রামের বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান আলাল জানান, ২০১৭ সালের শেষের দিকেই সেতুর নির্মাণ কাজ শেষ হলেও স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কিংবা সংশ্নিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুর দুপাশে  কোনো রাস্তা করে দেয়নি। যে কারণে সেতুর ওপর যানবাহন তো দূরের কথা, হেঁটেও ওঠা যায় না। পরে এলাকার লোকজন কিছু মাটি ফেলে বাঁশ দিয়ে সেতুতে উঠার ব্যবস্থা করেছে। ৫ টি গ্রামের শিশুরা এই রাস্তা দিয়ে কল্যানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বরুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাপাইর সরকারী প্রাথমিক বিদ্যালয় যাতায়াত করে। শিশুদের ও স্কুলে যেতে সমস্যা হয়।
কল্যাণপুর এলাকার বাসিন্দা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদল হোসেন বাদশাহ বলেন," নির্মিত সেতুর দুই পাশে দ্রুত সংযোগ সড়ক  নির্মাণ করা হলে হাজার হাজার মানুষের চলাচলের পথ সুগম হবে। দুই পাশে  সংযোগ রাস্তা হলে এলাকার মানুষের যোগাযোগ, হাটবাজার, বাচ্চাদের স্কুলে যাওয়া সুবিধাও হবে"।

এ ব্যাপারে হরিরামপুর  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান বলেন, "আমি এ উপজেলায় যোগদানের পূর্বে  ২০১৬-১৭ অর্থবছরে ৫৪ লাখ টাকা ব্যয়ে ৬০ মিটার সেতুটি নির্মাণ করা হয়। গাইড ওয়াল বা সংযোগ সড়কের আলাদা বাজেট থাকেনা। তবে দুপাশের উইন ওয়াল করতে হয়। উইন ওয়াল করা হয়েছিল। উইন ওয়ালের মাটি ধ্বসে গেছে।  আমি শিগগিরই পরিদর্শন করে সংযোগ সড়কের জন্য ব্যবস্থা নেব"।  

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা