চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাংবাদিকের সাথে মত বিনিময়
নবাগত পুলিশ সুপার মোঃ ছাইদুল ইসলাম বলেছেন, চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং ও বখাটেদের তৎপরতা মাদক প্রতিরোধে কাজ করবে জেলা পুলিশ। পাশাপাশি সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হবে।
আজ শনিবার দুপুরে এসপি অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকরা অবৈধ যান জেলার সড়ক-মহাসড়কে চুক্তির বিনিময়ে চলাচল করছে বলে অভিযোগ করেন।
এর জবাবে নবাগত পুলিশ সুপার বলেন, আমি জেলায় যোগদানের পর থেকেই ট্রাফিকের শৃংখলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি। এছাড়াও তিনি বলেন, এখন থেকে জেলার মানুষ রাতে শান্তিতে ঘুমাবে আর রাত জেগে মানুষের জানমাল রক্ষার্থে কাজ করবে পুলিশ। এজন্য তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু কালাম মোহাম্মদ সাহিদ ও আতিয়ার রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীগণ। গত ৪ জুলাই চাঁপাইনবাবগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ ছাইদুল ইসলাম।
এমএসএম / এমএসএম
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
Link Copied