ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সরকার পতনের আন্দোলনে সবাইকে মাঠে নামতে হবে : আফরোজা খানম রিতা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-৭-২০২৩ বিকাল ৫:২১
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মানিকগঞ্জ জেলার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, "এই ফ্যাসিবাদী সরকারকে পতনের জন্য আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নেই। আমরা কিন্তু এখন নির্বাচন নিয়ে ভাবছি না। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন মাথা থেকে নির্বাচনের চিন্তা বাদ। কে নমিনেশন পাবে, কে পাবে না এটা এখন বাদ।
 
এখন আমাদের একটাই লক্ষ আন্দোলন সংগ্রাম। আমাদের সামনে আসবে এক দফার প্রোগ্রাম। এক দফার প্রোগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হতে পারেন,তা তাহলে ঢাকায় জায়গা হবে না।
শনিবার দুপুরে  হরিরামপুর উপজেলার দড়িকান্দি গ্রামে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুলের মা- বাবার দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, এই দেশকে দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। যেন আমরা বাংলাদেশের পরিচিতিটাকে ধরে রাখতে পারি।
 
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে  দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, হরিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। 
বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য মোশারফ হোসেন মুশার সঞ্চালনায় অনুষ্ঠানে  জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের সাবেক সহসভাপতি সোহেল বাবুসহ ৩ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা