ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

চট্টগ্রামে আইনজীবিকে হেনস্তার অভিযোগে বিচারকের এজলাসে বসা স্থগিত


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৭-২০২৩ বিকাল ৬:১৬
চট্টগ্রামে এক আইনজীবিকে হেনস্তার  অভিযোগে ক্ষোভ ফুঁসছে চট্টগ্রামের আইনজীবীরা।  অপ্রীতিকর ঘটনা এড়াতে জরুরি সভা ডেকে  মহানগর দায়রা জজ আদালতের ঐ অতিরিক্ত বিচারককে  এজলাসে বসা থেকে বিরত রাখা সিদ্ধান্ত গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতি।
  
বিচার চেয়ে প্রধান বিচারপতি বরাবরে অনুলিপি প্রেরণ করে  লিখিত অভিযোগ জেলা আইনজীবী সমিতিকে ভুক্তভুগী আইনজীবী।  হেনস্তার শিকার আইনজীবীর লিখিত অভিযোগ সূত্রে জানাযায় গত বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে মামলা সংক্রান্ত  প্রয়োজনীয় কাজে সিভিল পোশাকে চট্টগ্রাম ৭ম অতিরিক্ত মহানগর  দায়রা জজ আদালতে  যান এডভোকেট  এ. কে. এম শাহরিয়ার রেজা। এসময় আদালতের কার্যক্রম  চলমান থাকায় তিনি এক পাশে বসে অপেক্ষা করতে থাকেন। এসময় তার মোবাইলে ফোন আসলে তিনি তা রিসিভ করলে এজলাসে বসা বিচারক শামসুল আরেফিন তাকে সামনে ডেকে শ্বাসাতে থাকেন।
 
এ সময় তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে ফোন রিসিভ করায় দূ:খ প্রকাশ করলে  বিচারক আইনজীবিদের নিয়ে কটুক্তি মূলক কথা বার্তা বলতে থাকেন এবং  আইনজীবিকে  লক-আপে আটক করার আদেশ দেন। এসময় উপস্থিত সরকারি আইন কর্মকর্তা বিচারককে  ক্ষমা প্রদর্শন করার অনুরোধ করলেও  বিচারক নিজের ক্ষমতা প্রদর্শনে পুলিশকে জোরালো আদেশ দেন আইনজীবীকে ঘাড় ধাক্কা দিয়ে লক-আপে ডুকিয়ে দেওয়ার জন্য। বিচারকের আদেশ মত উপস্থিত পুলিশ সদস্য আইনজীবিকে  ধরে লক-আপে আটক করে। 
 
বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবি সমিতির পেইজের মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ আইনজীবীরা ক্ষোভে ফুঁসে ওঠে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্হিতি এড়াতে  আজ ৮ জুলাই  শনিবার  বন্ধের দিনে জেলা আইনজীবী সমিতি জরুরী সভা আহবান করে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বজলুল রশিদ মিন্টু।
সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা থেকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ডঃ জেবুনেচ্ছা কে বিষয়টি অবহিত করেন, এবং বিষয়টি যথাযথ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ জনাব শামসুল আরেফিন কে এজলাসে বসা থেকে বিরত রাখা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
 
জানতে চাইলে সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বজলুল রশিদ মিন্টু বলেন, চট্টগ্রামে বার এবং বেঞ্চ এর সম্পর্ক অতন্ত্য ভালো হটাৎ তুচ্ছ বিষয় নিয়ে একজন  বিচারক কেন এমন করলেন তা বুঝেতে পারছি না, বিষয়টি দুঃখ জনক অনভিপ্রেত । এদিকে  উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী কাল ৯ জুলাই( রবিবার)   সকালে কোর্ট বসার আগে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক ডেকেছেন  মহানগর দায়রা জজ ডঃ জেবুর নেচ্ছা। 
বিচার বিভাগের  একজন অবসর প্রাপ্ত বিচারপতি  বলেন   এজলাস চলাকালে  মোবাইলে কথা বললে আদালতের বিচারিক পরিবেশ বিনষ্ট হয় , বিজ্ঞ আইনজীবীদের উচিৎ আদালত মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট  থাকা , এবং বিজ্ঞ বিচারক একজন বিজ্ঞ  আইনজীবির তুচ্ছ বিষয় নিয়ে এত বাড়াবাড়ি ঠিক হয় নি  বলে মন্তব্য করেন। 
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সকালের সময় কে বলেন  বিচারক এবং আইনজীবী উভয় আদালতের অংশ, কোন  আইনজীবী কোন কারনে বিরক্ত করলে বিজ্ঞ  বিচারক  সর্বোচ্চ  তাকে সর্তক করতে পারেন কিন্তু লক-আপে দেওয়া এটি বিচারক করতে পারেন না এটি চরম বাড়াবাড়ি হয়েছে। 
বার ও বেঞ্চ সু-সম্পর্কের স্বার্থে বিষয়টির সন্মান জনক সুরাহা করার জন্য আহবান জানান তিনি। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় একদিনেই পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পাঁচবিবিতে বোর ধান চাল সংগ্রহের উদ্বোধন

পূর্বধলায় আলোচিত ধর্ষণকাণ্ড: ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াল পুলিশ ও জনপ্রতিনিধিরা