ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

জমিসংক্রান্ত বিরোধের জেরে রক্ত ঝরল সাতকানিয়া সদর ইউনিয়নে


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২-৮-২০২১ রাত ৮:৪

তুচ্ছ ঘটনায় আবারো রক্ত ঝরল সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৈদ্যের বড় বাড়িতে। রোববার (১ ‍আগস্ট) সন্ধ্যায় সদর ইউনিয়নের গরু বৈদ্যের এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনার হোসনে আক্তার রুবির শ্বশুরবাড়ির সাথে একই এলাকার বিএনপি নেতা ডিস ব্যবসায়ীর পূর্ব থেকে জায়গাজমি নিয়ে ঝামেলা চলে আসছিল। তারই রেষ ধরেই রোববার পূর্বপরিকল্পিতভাবে মারামারি করা হয় বলে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন একই এলাকার আব্দুল মতলবের স্ত্রী হোসনে আক্তার রুবি। এতে বিএনপি নেতা ডিস ব্যবসায়ী এনামসহ ১১ জনকে আসামি করা হয়।

থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত এনামরা বাদী হয়েও একটি অভিযোগ দায়ের করেছেন। বিধায় মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। আর পাল্টাপাল্টি অভিযোগ দেয়ার ঘটনায় ইতোমধ্যে দুই গ্রুপের দুজনকে আটকও করা হয় বলে জানান সাতকানিয়া থানার এসআই মুকিত।

সাতকানিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাসির বলেন, দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের ভেতর জমি নিয়ে বিরোধে ঝামেলা চলে আসছিল। সর্বশেষ পূর্বের রেষ ধরেই গতকাল হামলার ঘটনা ঘটে।

হামলায় বিএনপি নেতা ডিস ব্যবসায়ী এনামও আহত হন বলে জানা গেছে। আহত এনাম গণমাধ্যমে বলেন, আমার ডিস ব্যবসা নিয়েই মূলত ঝামেলা করো আসছিল প্রতিপক্ষ আব্দুল মতলবরা।

তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, এনামরা দলবল ভারি হওয়ায় একটু বেপরোয়া প্রকৃতির। ফলে এলাকায় বারবার সহিংসতার ঘটনা ঘটে।

এমএসএম / জামান

সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার

নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই

‎কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু

যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড

কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী

গোপালগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত