হাতিয়াতে নিখোঁজের দুদিন পর প্রজেক্টের পুকুরে মিলল ২ ভাইয়ের মরদেহ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া থেকে দুই ভাইয়ের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলো, উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের বাড়ির আজহার উদ্দিনের ছেলে রাসেল (৬) একই বাড়ির নুর নবীর ছেলে অন্তর (৫)। তারা স্থানীয় একটি নূরানী মাদরাসার প্রথম জামাতের ছাত্র ছিল এবং সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই।
রোববার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্ট থেকে তাদের মরদেহ গুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার ৭ জুলাই বাড়ি থেকে দুই ভাই খেলতে বের হয়। এরপর ওই দিন ১১টা থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাদের অনেক খোজাখুজির পরও কোন সন্ধান পায়নি। একপর্যায়ে নিখাঁজের দুদিন পর রোববার সকাল ৯টার দিকে স্থানীয়রা মাইজচরা গ্রামের হেকিম মার্কেট সংলগ্ন ছিদ্দিক উল্যার প্রজেক্টের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, দুই শিশু সাতাঁর জানতোনা। ধারণা করা হচ্ছে, নতুন পুকুর দেখে তারা খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে দুই শিশুর লাশ উদ্ধার করে। তবে নিহতদের শরীরে কোন আঘাতের চিহৃ নেই। লাশ পচে ফুলে উঠেছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, নিখোঁজ থাকার পুর দুই শিশুর মরদেহ স্থানীয় লোকজন দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান