ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ১১:২৭

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত গাজী শামীম উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন। এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি'র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আগামীকাল সোমবার আদালতে তোলা হবে। 

প্রসঙ্গত, ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ