ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

জমি দখল নিয়ে স্বজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১০-৭-২০২৩ দুপুর ৩:১০
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জায়গা জমির দখল নিয়ে হামলা-মামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। 
 
সরজমিনে গিয়ে জানা যায়, সোনাদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডর জামাল উদ্দিনের স্ত্রী আছিয়া খাতুন ( ৫২) ও একই বাড়ির আব্দুল আলির ছেলে মোহম্মদ আলী গংদের সাথে বাড়ির সীমানা দখল নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের ধরে স্বজনদের হামলা-প্রতিহামলার ঘটনা ঘটে।
 
সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ও কহিনুর বেগম সম্পর্কে আপন ভাই বোন হয়। তাদের মধ্যে বাড়ির সীমানা পূর্ব থেকেই এই বিরোধ চলে আসছে। এ নিয়ে অনেকবার গ্রাম পর্যায়ে শালিসি বৈঠকও হয়েছে। বৈঠক করেও কোন সমাধান না হওয়ায় প্রতিনিয়ত একে অপরকে গাল মন্দ করে আসছে ।
 
গাল মন্দের সূত্রধরে গত রবিবার বেলা ২ ঘটিকার দিকে  নাছিমা বেগম ও মোহম্মদ আলীর মধ্যে কথা কাটাকাটি ও মারপিট সৃষ্টি হয়। এক পর্যায়ে মোহম্মদআলী আহত হয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্হা আছে।  এ ঘটনায় মোহাম্মদ আলীর স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
 
মামলা করার কিছুদিন পর একই ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে আবারও দু'পক্ষের মূল সংঘর্ষ হয়। এসময় নাছিমা বেগমের পরিবারের মোবাইল থেকে ৯৯৯এ কল করে আইনি সহায়তা চান ভুক্তভোগী পরিবার। এর কিছুক্ষণ পর জাহাজমারা (তদন্ত পুলিশ কেন্দ্র ) হইতে ডিউটি অফিসার ও এক কনস্টেবল সহ ঘটনাস্হলে এসে উপস্থিত হলে   মোহাম্মদ আলীর লোকজন পালিয়ে যায় বলে জানান জামাল উদ্দিনের স্ত্রী নাছিমা বেগম।
 
অপর দিকে সরেজমিনে গিয়ে আরো দেখা যায়, নাছিমা বেগমের বসত বাড়ির ঘরের দরজা-জানালাতে দা ও ছুরি দিয়ে কুপিয়ে ঘরে ডুকে  ঘরের ভিতরে থাকা কাঠের আলমারি ভাংচুর করে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এসময় নাছিমা বেগমর পুত্রবধূ আফরিনা আক্তর লিজা জানান, কয়েক জন সন্ত্রাসী এসে আমাদের ঘর-দরজা এলো পাথাড়ি কুপিয়ে ভাঙচুর, লুটপাট   ‌ও  আমাদেরকে মারধর করেছে। আমি চিৎকার করলে সন্ত্রাসীরা আমাদের ঘরে থাকা স্বর্ণালংকার ও  আমার শ্বশুরের গরু বিক্রির প্রায় এক লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
 
এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চনকান্তি দাস জানান, ঘটনাটি ঘটেছে। উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

রৌমারী মহিলা কলেজে কর্মচারী নিয়োগ পরিক্ষায় অংশ গ্রহনে নানা অস্বচ্ছতার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’

পিরোজপুরে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ‘উইরাইজ রুর‍্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সরকারি মুকসুদপুর কলেজে এইচএসসিতে পাসের হার মাত্র ২০.০৪ শতাংশ

নেত্রকোণায় বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বারহাট্টার প্রকৃতিতে বৃষ্টির দেখা: জনমনে স্বস্তি, ফসল ফিরে পেল প্রাণ

চাঁদপুর পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

চুরির অভিযোগে টুঙ্গিপাড়ায় কলেজ ছাত্রদলের সভাপতিকে অব্যাহতি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

সুন্দরবনের দুবলার চরে মৌসুমের শুরুতেই দুর্যোগে ১০ হাজার জেলে: আশ্রয় সুন্দরবনের খালে

পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩