পটুয়াখালীর কলাপাড়ায় গাছ কাটার ঘটনায় এসিল্যান্ডসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পাঁচটি গাছ ও পুকুরের মাছ ধরে নেয়ার ঘটনার কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ২৪ ঘন্টার মধ্যে এজাহার গ্রহনের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায় অভিযোগ আমলে নিয়ে এ আদেশ প্রদান করেন।
আদালতের ষ্টেনো (টাইপিষ্ট) আব্দুর রাজ্জাক বাদী হয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কানুনগো নজরুল ইসলাম, অফিস সহকারী আমিনুল ইসলাম, তহশিলদার মোঃ আলাউদ্দিন ও গোলাম মোস্তফার নামে পেনাল কোডের ১৪৩, ৪৪৭, ৩৭৯, ১৬৬ ও ৫০৬ (খ) ধারায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়, কলাপাড়া উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আদালত ৬১৪নং দাগের অনুমান ২.০৬ ভূমির উপর সরকার কর্তৃক নির্মিত ভবনে বিচার কার্যক্রম দীর্ঘ বছর ধরে পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি আদালত ভবন ফাটল ধরায় বিচার কার্যক্রম পরিচালনার জন্য আইন মন্ত্রণালয় থেকে অনুমোদনকৃত ভিন্ন বাড়ি ভাড়া করে বিচার কার্য পরিচালনা হয়ে আসছে। সম্প্রতি এসিল্যান্ডের নির্দেশে আসামিগণ সরকারের অনুমতি ছাড়া আদালত চত্বরের পাঁচটি আকাশমনি গাছ, যা লম্বা প্রত্যেকটি ১৫ ফুট, বেড় ৩ ফুট, আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা এবং পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যায়। এ সময় বাদিসহ সাক্ষীরা বাঁধা নিষেধ করলে আসামিরা বাদী ও সাক্ষীদের ভয়-ভীতি প্রদর্শন করে।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ আদালতে মামলা দায়েরের পর গণমাধ্যমকে বলেন, যেহেতু মামলা দায়ের করা হয়েছে এখন বিষয়টি আইনগত ভাবে ফয়সালা হবে।
কলাপাড়া থানার ওসি আলী আহমেদ দৈনিক সকালের সময়কে বলেন, আমি বিষয়টি অবগত নই। আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত আমি কোন বক্তব্য দেবোনা। তবে আদলতের কপি পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব
গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
Link Copied