১০০ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে চাল বিতরণ করলো জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্দোগে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক ২ টন প্রদও জিআর চাল কুমিল্লা জেলার ১০০ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতারণ করে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা।
সোমবার ১০ জুলাই সকাল ১১ টার সময় কুমিল্লা জেলার ধর্মপুর ডিগ্রি কলেজ রোডে আর্দশ সদর ইউনিয়নে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজ কার্যালয়ে বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় জেলা শাখার সভাপতি,জাহঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির মহা-সচিব মোঃ আইউব আলী হাওলাদার,
প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আমরা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখাকে মডেল শাখা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। যাতে করে কুমিল্লা জেলার সকল অসহায় হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা কোন ভাবে অবহেলিত না থাকে সে জন্য কাজ করে যাবে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখা।
আইউব আলী হাওলাদার আর বলেন, আমরা আমাদের সব জেলা শাখা গুলোকে মডেল হিসেবে গড়ে তুলবো “ইনশাআল্লাহ”। আমরা যথেষ্ট চেষ্টা করছি দেশের সকল দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমানে উন্নয়ণের জন্য ও দৃষ্টি প্রতিবন্ধীদের পুর্ণবাসনের জন্য আমরা নানাভাবে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে সাহায্য করে থাকি, হকারি সাহায্য, চিকিৎসা সাহায্য, বয়স্ক ভাতা, উচ্চ শিক্ষার জন্য শিক্ষাবৃওি, সেলাই মেশিনসহ ঘর নির্মাণের জন্য ঢেউটিন বিতারণ করে থাকি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, হারুন অর রশিদ সহ অনেকে। এছাড়াও বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুর রহিম। অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার ও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কুমিল্লা জেলার ১ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে পূর্ণবাসনের জন্য সেলাই মেশিন প্রদান করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied