ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে আদালতের নির্দেশ লঙ্ঘন করে সম্পত্তি জবরদখল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-৭-২০২৩ দুপুর ১১:৪৩

রাজশাহীর তানোরে আদালতের দেয়া ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষের ভোগদলীয় সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। তানোরের কলমা ইউনিয়নের  (ইউপি) মালবান্ধা গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার কলমা ইউনিয়নের (ইউপি) মৌজা মালবান্ধা, জেল নম্বর ১৯, আরএস খতিয়ান নম্বর ১,আরএস দাগ নম্বর ১৩১৬, শ্রেণী ডাঙা পরিমাণ ৯২ শতকের কাতে. ৩৪৫০ একর। উক্ত সম্পত্তি নিয়ে আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। যাহার প্রসেস নম্বর ১৭৬৩ তারিখ ০৬/০৭/২৩, মামলা নম্বর ৮৩৯পি/২০২৩ (তানোর)। আগামি ১৪/৮/২০২৩ তারিখে শুনানির দিনধার্য করা হয়েছে। নির্ধারিত দিনে আদালতে শুনানির পুর্বে  উভয় পক্ষ যেনো বিবাদমান সম্পত্তি দখলে নিতে না যায়। এদিকে আইনশৃঙ্খলা সাভাবিক ও ১৪৪ ধারা রক্ষায় আদালত তানোর থানাকে নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, উল্লেখিত সম্পত্তি নিয়ে কলমা ইউপির মালবান্ধা সল্লাপাড়া গ্রামের সাজেমান আলী দর্জির সঙ্গে ভালুকান্দর গ্রামের মৃত সেকু মন্ডলের পুত্র আতর আলী দিগরের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ১১ জুলাই  আদালতের আদেশ লঙ্ঘন করে মালবান্ধা গ্রামের সাজেমান আলী দর্জি ও তার পুত্র মুঞ্জুর রহমান লাঠিয়াল বাহিনী নিয়ে বিরোধপুর্ণ সম্পত্তিতে হালচাষ দিনে ধানের চারা রোপণ করেছেন। ভালুকান্দর গ্রামের সোনাভান বেওয়া ও কছিরন বেওয়া অভিযোগ করে বলেন, মালবান্ধা সল্লাপাড়া গ্রামের সাজেমান আলী দর্জি  ভুমি অফিসের দালাল আবেদ আলীর যোগসাজশে জাল দলিল সৃষ্টি করে তাদের জমি দখল করেছে। এবিষয়ে জানতে চাইলে সাজেমান আলী দর্জির পুত্র মুঞ্জুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা সঠিকভাবে জমি কিনে দীর্ঘদিন যাবত ভোগদখল করছেন। এবিষয়ে কলমা ইউপির বিট কর্মকর্তা ও তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, উক্ত সম্পত্তি নিয়ে আদালতে ১৪৪ ধারা মামলা চলমান রয়েছে। তিনি বলেন, কেউ আদালতের আদেশ লঙ্ঘন করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত