উদ্ধারকৃত ময়নাপাখি দুটি রাইখালী রেঞ্জের বনে অবমুক্ত
রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাইখালী রেঞ্জের বনে অবমুক্ত করা হলে
দুটি পাহাড়ী ময়না পাখি। যেগুলো রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর নামক এলাকা থেকে গত সোমবার রাতে অভিযান চালিয়ে বনবিভাগের কর্মীরা উদ্ধার করেছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নুরুল ইসলাম এর উপস্থিতিতে এই ময়নাপাখি গুলো বনে অবমুক্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাইখালী রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম জানান তিনি এবং বনবিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাপথে পাচার হওয়া দু’টি পাহাড়ি ময়না পাখি রাজস্থলী থেকে উদ্ধার করে গত সোমবার রাতে। এদিকে তাদের উপস্থিতি টের পেয়ে পাখিগুলো একপাশে লুকিয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে ময়নাপাখি গুলো উদ্ধার করতে সক্ষম হয় বনবিভাগের কর্মীরা।
এদিকে ময়নাপাখি গুলো অবমুক্ত করার সময় ধনুছড়ি রেঞ্জ কর্মকর্তা বাবুল খীসা, বাঙালহালিয়া ষ্টেশনের দায়িত্বরত কর্মকর্তা হাসান সহ বনবিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে কাপ্তাই পাল্পউড বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নুরুল ইসলাম জানান, ‘পাখি-সহ বিভিন্ন বন্যপ্রাণী চোরাকারবার ঠেকাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু
শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু
মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক
Link Copied