ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১-৭-২০২৩ বিকাল ৬:২
চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন, বিক্রয়ের অপরাধে ০৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছ র‌্যাব। গত সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০ টার সময়ে রাজশাহী সিপিসি-১ র‌্যাব-৫ এর একটি অপারেশন দল তাদের আটক করতে সক্ষম হয়। 
 
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির' বালিয়াদিঘী আকিলপাড়া গ্রামে অভিযান করে মাদকসেবন এবং বিক্রয়ের অপরাধে আসামী বালিয়াদিঘী গ্রামের বাবু (৩২), সোনাপুর গ্রামের শরিফ (৩০), শিয়াল মারা গ্রামের মিজানুর রহমান (৩৫), বালিয়াদিঘী গ্রামের জিয়াউর রহমান (৩৫), সোনামসজিদের শ্রী কৃষ্ণ ঘোষ (৩০), কামালপুর গ্রামের আনারুল ইসলাম (২৮), হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে পাওয়া গেছে মাদক ইয়াবা ট্যাবলেট ৬০ পিচ, হেরোইন-১৫ পুরিয়া, গ্যাস লাইটার ২টি, ফুয়েল পেপার সহ আটক করা হয়। 
 
মঙ্গলবার রাবের প্রেসনোটে আর-ও জানাই, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন, মাদক সেবন করার উদ্দেশ্যে বিভিন্ন এলাকা হতে এসে একত্রিত হয়ে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবনের জন্য ঐ এলাকায় অবস্থান করত। ঐ গ্রামের জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে বলে তথ্য জানিয়েছে র‌্যাব।
 
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আলামত হস্তান্তর ও আটককৃত বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে এসব কথা বলেন।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক