স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বামীকে মারপিট
স্ত্রীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্বামীকে মারপিট করে বাড়ি থেকে এক কাপড়ে তাড়িয়ে দিয়েছে তাঁর স্ত্রী সাথী খাতুন। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপর উপজেলার মূলগ্রামে। এ ঘটনায় হতভাগ্য স্বামী সাহেব আলী তার স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছে।
কেশবপুর থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, মোঃ সাহেব আলী (৩৮) পিতা আব্দুল মজিদ শেখের পৈত্রিক বসতবাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। ২০২৫ সালে আইলায় সাহেব আলীর বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে একাই এসে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের মূলগ্রামে মোঃ মজিদ সানার মেয়ে সাথী খাতুন (২৮) কে বিবাহ করে। ঘরজামাই হিসাবে শ্বশুর বাড়িতে গত ০৮ বছর বসবাস করে আসছে। তাদের সংসার জীবনে মোঃ সোহেল (০৬) নামের একটি পুত্র সন্তান রয়েছে। সাহেব আলী ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে ও সিজিনে ০৬ মাস স্ত্রীকে সাথে নিয়ে ইট ভাটায় কাজ করে সংসারে সাবলম্ভী হয়ে উঠে। সুখে থাকলে ভূতে কিলায় এখানে তাই ইতিমধ্যে স্ত্রী সাথী খাতুন পরকীয়ায় অসক্ত হয়ে পড়ে। স্বামী মোটরসাইকেল চালাতে প্রায় সারাদিন বাইরে থাকতে হয় তাকে। যার কারণে স্ত্রী সাথী খাতুন পরকীয়ায় বেপরোয়া হয়ে উঠে। স্বামী বিষয়টি জানতে পেরে তাকে প্রথমে বাঁধা-নিষেদ করলে তাদের মধ্যে বিরোধ শুরু হয় এবং প্রায় স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়ী মিলে তাকে শারিরীক ভাবে নির্যাতন করতে থাকে। এমনকি প্রায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সর্বশেষ গত ০৮ জুলাই বিকালে পারিবারিক বিরোধ ও পরকীয়াকে কেন্দ্র করে স্ত্রী, শ্বশুর ও শ্বাশুড়ি মিলে তার উপর নির্যাতন করে অশ্লীল অকত্য ভাষায় গালিগালাজ করে এক কাপড়ে সাহেব আলী কে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সে এখন অসহায়। এদিকে গতকাল সোমবার সকালে তাঁর শিশু পুত্র সোহেল সাইকেল থেকে পড়ে তার একটি হাত ভেঙ্গে গিয়েছে সংবাদ পেয়ে তাকে দেখতে তার শ্বশুর বাড়িতে গেলে আহত সন্তানকে দেখতে না দিয়ে তারা সকলে মিলে তাকে অকত্যভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছে।
এবিষয়ে সাহেব আলী বলেন, গত ০৮ বছর সংসার জীবনে শ্বশুর বাড়িতে অনেক পরিশ্রম করে অনেক কিছু দিয়ে সংসারকে সাজিয়ে যাবতীয় আসবাব পত্রসহ তৈরি করেছি। ঐ বাড়িতে আমার প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল রয়েছে। আমি এখন যাযাবর ন্যায় বিচারসহ মালামাল ফিরিয়ে পেতে গত সোমবার আমার পাষণ্ড স্ত্রী, শ্বাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। এবিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, তার একটি লিখিত অভিযোগ পেয়ে এস আই বিজুসকে তদন্তের দায়ীত্ব দেওয়া হয়েছে। প্রতিবিদন পাওয়ার পরে আইনের ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার