ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা থেকে ফাঁসির আসামি শাহাজাহান মোল্লাকে ধরল পুলিশ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১২-৭-২০২৩ দুপুর ৩:৪৮
কাশিয়ানীতে ব্যবসায়ী সিরাজুল হক ছিরু মোল্যাকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কুমিল্লার লাকসাম এলাকা থেকে আটক করা হয়। পরে ফিরিয়ে আনা হয় কাশিয়ানী থানায়।
 
ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক শাহাজাহান মোল্লা (৪৬) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ ফিরোজ আলম জানান, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৫ অক্টোবর জুম্মার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আসামীরা ছিরু মোল্যাকে নৌকার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে আড়ুয়াকান্দি গ্রামের খালের মধ্যে ফেলে দেয়। পরের দিন নিহতের স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামী করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
২০১৭ সালে এ মামলায় পাঁচজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলেন গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ১৭জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদন্ডাদেশ এবং ১২ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। ওই সময় থেকে পলাতক ছিলেন।
 
পরবর্তীতে আসামীরা হাইকোর্টে আপীল করেন। 
আপিল আবেদনের ওপর শুনানী শেষে ২০২৩ সালের (১১ জুন) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমান সমন্বয় গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ, সিরাজুল হক ছিরু মোল্যা হত্যা মামলায় চারজনের ফাঁসি বহাল, একজনের আমৃত্যু ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়ে বাকি ৯ জনকে খালাস দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট। গ্রেফতারের খবর শুনে উল্লাস প্রকাশ করেছেন নিহতের স্বজনরা।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন