ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মেঘনা সেতুর পরিবেশগত প্রভাব নিরুপনে মতবিনিময় সভা


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ১:২৩
পদ্মা সেতু নির্মানের পর এবার মেঘনা সেতু নির্মানের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে সরকার। সেতু নির্মানের প্রাথমিক সমীক্ষা যাচাইয়ের জন্য বর্তমানে একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। "শরীয়তপুর-চাঁদপুর ও গজারিয়া-মুন্সিগঞ্জ সড়কে মেঘনা নদীর উপর সেতু নির্মানের সম্ভাব্যতা সমীক্ষা এবং বাংলাদেশ সেতু কতৃপক্ষের মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্প" এর আওতায় ডেভেলপমেন্ট সলিউশন কনসালটেন্ট লিমিটেড (DSCL) নামে একটি সাব-কনসালটেন্ট কোম্পানী ইতিমধ্যে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে সয়েল টেস্ট (মাটি পরীক্ষা) সম্পন্ন করেছে।
 
একই প্রকল্পের আওতায় বুধবার সকাল ১০টায় মেঘনা সেতুর পরিবেশগত প্রভাব নিরুপনে একটি মতবিনিময় সভার আয়োজ করে সেতু কতৃপক্ষ। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদ হল রুমে স্থানীয় সচেতন ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ মতবিনিময় সভা সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা, মৎস সম্পদ, কৃষিজমি ও গাছপালা রক্ষা করে সেতু নির্মানের দাবি জানান।
 
চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বালার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ তাজুল ইসলাম, সিনিয়র পরিবেশ বিশেষজ্ঞ (পরিচালনা সভা), ইরিন নাহার (সামাজিক বিশেষজ্ঞ), বশির আহমেদ (সামাজিক পরিবেশবিদ), মোঃ মাহবুবুর রহমান (ব্যবস্থাপনা পরিচালক, ডিডিসি), রফিকুল ইসলাম (সহকারী প্রকৌশলী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ)
রাজীব রায় (প্রকল্প সমন্বয়কারী), ডিএসসিএল।
 
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-২ আসনের সাংসদ পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জাতীয় সংসদে মেঘনা সেতু বা টানেল নির্মানের দাবি জানিয়ে আসছিলো।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক