ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৭-২০২৩ দুপুর ২:২৯
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ও শ্রীরামপুর ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষকরনের লক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও আইন - শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায়  উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম জেলা প্রশাসক পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম পুলিশ সুপার পটুয়াখালী, খান আবি শাহানুর সিনিয়র  জেলা নির্বাচন অফিসার পটুয়াখালী। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আবুল বাশার, অফিসার ইনচার্জ দুমকি থানা।
উক্ত  সভায় ২নং লেবুখালী ও ৫ নং শ্রীরামপুর ইউপি নির্বাচনে অংশ গ্রহনকারী সকল চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী ও মেম্বার পদপ্রার্থীসহ  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ২ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, মেম্বার ও মহিলা ইউপি সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস