স্বপ্নজয়ের সারথি ঢাকা জেলা প্রশাসনঃ তৃতীয় লিঙ্গের সংগঠনকে অর্পিত সম্পত্তি প্রদান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এঁর অন্তর্ভুক্তিমূলক মডেলের অন্যতম লক্ষ্য হচ্ছে সমাজের সকল স্তর, শ্রেণি, পেশা ও লিঙ্গের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে আগামীর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। তারই ধারাবাহিকতায় হাজার বছরের বাঙালি সভ্যতার ইতিহাসে হিজড়া জনগোষ্ঠীদের প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেওয়া হয় ১১ নভেম্বর ২০১৩ তারিখ।এরপর থেকে আমাদের চিরচেনা সমাজের অপাংক্তেয় ও অচ্ছুৎ এই জনগোষ্ঠী উন্নয়ন, সুযোগ ও সাম্যের আধুনিক ধারায় প্রবেশ করে। একেএকে উন্মোচিত হতে থাকে ভোটাধিকারপ্রাপ্তি, জনপ্রতিনিধি হওয়ার ও কর্মসংস্থান লাভের সুযোগ।
দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা জেলা প্রশাসন একই অন্তর্ভুক্তিমূলক চেতনায় বলীয়ান হয়ে নিরন্তর কাজ করে চলেছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় শামিল করতে গ্রহণ করেছে নানা পদক্ষেপ। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলাস্থ তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন “স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন”-কে ডেমরা রাজস্ব সার্কেলের শূন্যা মৌজায় মোট ১৫ শতক অর্পিত সম্পত্তি ইজারা প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন।
১৩ জুলাই ২০২৩ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উক্ত অর্পিত সম্পত্তির বরাদ্দপত্র প্রদান করেন ঢাকা জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, “ তৃতীয় লিঙ্গের সকল সদস্য দেশের গুরুত্বপূর্ণ নাগরিক। ২০৪১ এর উন্নত বাংলাদেশ বিনির্মাণে নারী, পুরুষ ও তৃতীয় লিঙ্গের সকলকে একযোগে কাজ করতে হবে। তৃতীয় লিঙ্গের সকল সদস্যকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের উন্নয়ন সর্বাগ্রে প্রয়োজন। ঢাকা জেলা প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন ও অস্বচ্ছল জাতীয় ব্যক্তিত্বকে অর্পিত ও খাস সম্পত্তি প্রদানের যে উদ্যোগ গ্রহণ করেছে তারই পথচলায় আজ আমরা তৃতীয় লিঙ্গের সামাজিক সংগঠন স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনকে ডেমরা এলাকায় ১৫ শতাংশ অর্পিত সম্পত্তি প্রদান করেছি। স্বপ্নজয়ের স্বপ্নের বীজ এখানেই বপিত হোক। ঢাকা জেলা প্রশাসন স্বপ্নজয়ের এই অদম্য অগ্রযাত্রায় সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ শিবলী সাদিক, সিনিয়র সহকারী কমিশনার (অর্পিত সম্পত্তি শাখা) জনাব সাখাওয়াত জামিল সৈকত, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যবর্গ, সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট সকলে।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’