শালিখায় ২১৬ শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প হতে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে মাগুরা'র শালিখা উপজেলায় ২১৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাবলেট কম্পিউটার বিতরণ করা হয়েছে।(১৩ জুলাই) বৃহস্পতিবার ১১টায় শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মিলনায়তনে আলোচনা সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের হাতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট কম্পিউটার তুলে দেওয়া হয়।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাড. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কার মাস্টার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ শালিখা, আয়েশা আক্তার মিলি উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) জেলা পরিসংখ্যান অফিস মাগুরা, উম্মে তাহমিনা মিতু উপ-সহকারী কমিশনার (ভূমি) শালিখা, মোঃ মোশাররফ হোসেন অফিসার ইনচার্জ শালিখা থানা, মোঃ রেজাউল ইসলাম উপজেলা ভাইস চেয়ারম্যান, জেসমিন আক্তার শাবানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ কাজী শফিউল আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শালিখা, কাজল বরন বিশ্বাস অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, মোঃ আরজ আলী বিশ্বাস চেয়ারম্যান আড়পাড়া ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে। ট্যাবলেট কম্পিউটারের মাধ্যমে দেশে প্রযুক্তি নির্ভর দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে বলে মনে করেন বক্তারা। আলোচনা শেষে অতিথি বৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট কম্পিউটার তুলে দেন।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied